বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বাঙালির বাংলা
১১। ‘বাঙালির বাংলা’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. লাঙল খ. বিজলী
গ. নবযুগ ঘ. সবুজপত্র
উত্তর: গ. নবযুগ
১২। ‘দাহন’ শব্দের অর্থ কী?
ক. পোড়ানো খ. অগ্নি
গ. দগ্ধকরণ ঘ. জ্বালা
উত্তর: ক. পোড়ানো
১৩। ‘বাঙালির বাংলা’ কোন ধরনের রচনা?
ক. গল্প খ. প্রবন্ধ
গ. নাটক ঘ. রসরচনা
উত্তর: খ. প্রবন্ধ
১৪। ‘বাঙালির বাংলা’ নবযুগে কত বঙ্গাব্দে প্রকাশিত হয়?
ক. ১৩৪৯ খ. ১৩৫০
গ. ১৩৫১ ঘ. ১৩৫২
উত্তর: ক. ১৩৪৯
১৫। ‘করেছি’ ও ‘থাকবে’ কোন ভাষারীতির শব্দ?
ক. সাধু খ. চলিত
গ. আঞ্চলিক ঘ. গুরুচণ্ডালী
উত্তর: খ. চলিত
১৬। ক্ষাত্র শক্তি কীভাবে তমকে শাসন করতে পারে?
ক. পরামর্শদানের মাধ্যমে
খ. সহযোগিতার মাধ্যমে
গ. প্রতিরোধের মাধ্যমে
ঘ. কাজের মাধ্যমে
উত্তর: গ. প্রতিরোধের মাধ্যমে
১৭। কারা সাধনা করতে গিরি হিমালয়ে যান?
ক. মুনি-ঋষি-যোগীরা
খ. ভাবুকরা
গ. পর্বতারোহীরা
ঘ. সৈন্য-সামন্তরা
উত্তর: ক. মুনি-ঋষি-যোগীরা
১৮। গিরি হিমালয়ের কয়টি বৈশিষ্ট্য প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরেছেন?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: গ. চারটি
১৯। ‘তামসিকতা’ শব্দটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কোন অর্থকে প্রকাশ করেছে?
ক. জ্ঞানজনিত ভাব
খ. অজ্ঞানজনিত ভাব
গ. ভাবুকতা ঘ. জড়তা
উত্তর: খ. অজ্ঞানজনিত ভাব
২০। ‘প্রহার’ শব্দটি তোমার পঠিত প্রবন্ধে কোন অর্থকে প্রকাশ করেছে?
ক. প্রথম আহার খ. একধরনের মালা গ. পিটুনি ঘ. উপহার
উত্তর: গ. পিটুনি
২১। ‘সাত্ত্বিক’ শব্দের ব্যবহারিক অর্থ কী?
ক. উদার খ. সাতটি ত্বক
গ. স্বার্থত্যাগ ঘ. ফলাকাঙ্ক্ষাশূন্য
উত্তর: ঘ. ফলাকাঙ্ক্ষাশূন্য
২২। আমাদের কর্মবিমুখ জাতিতে পরিণত করার ক্ষেত্রে কোন বিষয়টি সম্পর্কযুক্ত?
ক. অর্থসংগতি খ. বিলাসহীনতা
গ. অলসতা ঘ. প্রতিবাদী চেতনা
উত্তর: গ. অলসতা
২৩। কাজের প্রতি আসক্তিহীন বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য?
ক. পঙ্গুত্ব খ. নৈরাশ্য
গ. আলস্য ঘ. কর্মবিমুখতা
উত্তর: ঘ. কর্মবিমুখতা
২৪। ‘বাঙালির বাংলা’ রচনার আলোকে বাংলার মাটি ও মানুষের সাথে কোনটি বিশেষভাবে সম্পর্কযুক্ত?
ক. সোনালি ফসল খ. সোনালি অতীত গ. মৎসসম্পদ ঘ. শীতের ফসল
উত্তর: ক. সোনালি ফসল
২৫। ‘হিমালয়’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. হীম + আলয় খ. হিমের + আলয়
গ. হি + আলয় ঘ. হিম + আলয়
উত্তর: ঘ. হিম + আলয়
২৬। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন পরিচয় প্রকাশ পেয়েছে?
ক. বিদ্রোহী মনোভাব
খ. অধিকার চেতন মনোভাব
গ. মানবতা রোধের বিকাশ
ঘ. চৈতন্যের জাগরণ
উত্তর: ঘ. চৈতন্যের জাগরণ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল