মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পড়ে পাওয়া
৫। কার নির্দেশমতো মিটিং বসেছিল?
ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর
উত্তর: খ. বিধুর
৬। কার হাতের লেখা ভালো?
ক. বিধুর খ. নিধুর গ. বাদলের ঘ. তিনুর
উত্তর: গ. বাদলের
৭। কয়খানা কাগজ লেখা হয়েছিল?
ক. একখানা খ. দুইখানা গ. তিনখানা ঘ. চারখানা
উত্তর: গ. তিনখানা
৮। ‘আড়ি’ শব্দের অর্থ কী?
ক. অলংকার খ. ধান মাপার বেতের ঝুড়ি
গ. মাছ ধরার যন্ত্র ঘ. পানি সেঁচের যন্ত্র
উত্তর: খ. ধান মাপার বেতের ঝুড়ি
৯। ‘সংশয়’ শব্দের অর্থ কী?
ক. বিব্রত খ. লজ্জিত গ. সন্দেহ ঘ. দ্বিধান্বিত
উত্তর: গ. সন্দেহ
১০। ‘পড়ে পাওয়া’ রচনাটি কোন শ্রেণির?
ক. কিশোর গল্প খ. কিশোর উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. শিশুতোষ গল্প।
উত্তর: ক. কিশোর গল্প
১১। ‘পড়ে পাওয়া’ গল্পটি শিক্ষার্থীর মধ্যে কোন চেতনার সৃষ্টি করে?
ক. রাজনৈতিক খ. দেশপ্রেম গ. সাংস্কৃতিক ঘ. নৈতিক
উত্তর: ঘ. নৈতিক
১২। ‘বাক্স’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. তৎসম গ. দেশি ঘ. ইংরেজি
উত্তর: ঘ. ইংরেজি
১৩। নিচের কোনটি বিভূতিভূষণের উপন্যাস?
ক. অরণ্য নীলিমা খ. অরণ্য গোধূলি
গ. অরণ্য বহ্নি ঘ. আরণ্যক
উত্তর: ঘ. আরণ্যক
১৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৈশোর কেটেছে—
ক. সচ্ছলতার মধ্যে খ. দারিদ্র্যের মধ্যে
গ. আনন্দের মধ্যে ঘ. সুখের মধ্যে
উত্তর: খ. দারিদ্র্যের মধ্যে
১৫। ‘পত্রপাঠ বিদায়’ কথাটি দ্বারা কী বোঝায়?
ক. ফাঁকি দেওয়া খ. ততক্ষণ বিদায়
গ. বিসর্জন দেওয়া ঘ. মারা যাওয়া
উত্তর: খ. ততক্ষণ বিদায়
১৬। কাপালী কেন গয়না গড়িয়ে এনেছিল?
ক. স্ত্রীকে খুশি করতে খ. ছোট মেয়ের বিয়ের জন্য
গ. বড় মেয়েকে দিতে ঘ. দ্বিতীয় বিয়ে করতে
উত্তর: খ. ছোট মেয়ের বিয়ের জন্য
১৭। গল্পে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিসের চিত্র ফুটে উঠেছে?
ক. ভালোবাসার খ. উপহাসের
গ. ঘৃণাবোধের ঘ. নিষ্ঠুরতার
উত্তর: ক. ভালোবাসার
১৮। ‘কাপালী’ কোন সম্প্রদায়ের হিন্দুবিশেষ?
ক. মৎস্যজীবী খ. আইনজীবী গ. তান্ত্রিক ঘ. শ্রমজীবী
উত্তর: গ. তান্ত্রিক
১৯। ‘পড়ে পাওয়া’ গল্পের ভাষারীতি হচ্ছে—
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. গুরুচণ্ডালী
উত্তর: খ. চলিত
২০। ‘পড়ে পাওয়া’ গল্পটি শিক্ষা দেয়—
ক. কর্তব্যপরায়ণতা খ. মানুষে মানুষে সম্পর্ক
গ. সামাজিকতা ঘ. শৃঙ্খলা
উত্তর: ক. কর্তব্যপরায়ণতা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল