বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

পড়ে পাওয়া

২১। ‘বড়’ শব্দের যথার্থ বিপরীত শব্দ কোনটি?

ক. ক্ষুদ্র খ. ছোট গ. কনিষ্ঠ ঘ. খর্ব

উত্তর: খ. ছোট

২২। কাপালী কোথা থেকে ফিরছিল?

ক. নির্বিষখোলার হাট থেকে

খ. দরিরামপুর হাট থেকে

গ. কানকির হাট থেকে ঘ. জমিদার হাট থেকে

উত্তর: ক. নির্বিষখোলার হাট থেকে

২৩। ‘দিব্যি’ শব্দটি আমরা কোন অর্থে ব্যবহার করি?

ক. শপথ খ. বিশ্বাস

গ. সংশয় ঘ. প্রতিনিয়ত

উত্তর: ক. শপথ

২৪। ধানের খড়ের স্তূপের সাথে কোন শব্দটির সম্পর্ক অভিন্ন?

ক. অপ্রতিভ খ. বিচুলিগাদা

গ. চৌকিদার ঘ. কাপালী

উত্তর: খ. বিচুলিগাদা

২৫। ‘পড়ে পাওয়া’ গল্পটির মধ্য দিয়ে কোন ধরনের শিক্ষা লাভ করা যায়?

ক. সততা খ. বিনোদন

গ. প্রেরণা ঘ. ভ্রমণ

উত্তর: ক. সততা

২৬। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা অধিকতর ফলপ্রসূ?

ক. পড়ে পাওয়া খ. অতিথির স্মৃতি

গ. শিল্পকলার নানা দিক

ঘ. বাংলা ভাষার জন্মকথা

উত্তর: ক. পড়ে পাওয়া

২৭। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয় কী?

ক. দায়িত্ব খ. নির্লোভ মানসিকতা

গ. করুণা ঘ. ঐক্যবদ্ধতা

উত্তর: খ. নির্লোভ মানসিকতা

২৮। ‘পড়ে পাওয়া’ গল্পের ‘পড়ে’ শব্দটির মধ্য দিয়ে কী পাওয়া গেছে?

ক. আম খ. বাক্স

গ. হারানো গয়না ঘ. সততা

উত্তর: ঘ. সততা

২৯। গল্পের প্রধান বাহন কে?

ক. কাহিনি খ. চরিত্র

গ. আঙ্গিক গঠন ঘ. সংলাপ

উত্তর: ক. কাহিনি

৩০। ‘পড়ে পাওয়া’ গল্পে বক্তব্য প্রকাশের প্রধান অবলম্বন—

ক. সাধুভাষা খ. বর্ণনা

গ. সংলাপ ঘ. যুক্তি

উত্তর: গ. সংলাপ

৩১। ‘না, তালা ভাঙিসনে’— লেখকের এমন উক্তির কারণ—

i. শুভবোধের জাগরণ ii. সততা

iii. সহানুভূতিপ্রবণতা

কোনটি সঠিক?

ক. iii খ. ii ও iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৩২। বাদলের লেখা বিজ্ঞপ্তিতে কার নাম বাদ পড়েছিল?

i. লেখকের ii. বিধুর iii. বাদলের

কোনটি সঠিক?

ক. iii খ. i ও iii

গ. i ও ii ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৩৩। টিনের বাক্স হাতে নিয়ে লেখক ও বাদল কোথায় বসে পড়ল?

ক. তেঁতুলতলায় খ. আমতলায়

গ. জামতলায় ঘ. কাঁঠালতলায়

উত্তর: ক. তেঁতুলতলায়

৩৪। ‘ইছামতী’ কোন শ্রেণির রচনা?

ক. উপন্যাস খ. আত্মজীবনীমূলক

গ. নাটক ঘ. গল্প

উত্তর: ক. উপন্যাস

৩৫। গ্রামের ভাদুই কুমার কিসের মজুরি চাইতে এসেছে?

ক. কুয়া কাটার খ. খাল কাটার

গ. পুকুর কাটার ঘ. চাল ছাওয়ার

উত্তর: ক. কুয়া কাটার

৩৬। টিনের বাক্সটি কোন রঙের?

ক. সবুজ খ. লাল গ. কালো ঘ. সাদা

উত্তর: ক. সবুজ ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল