বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

তৈলচিত্রের ভূত
১। তৈলচিত্রের ভূত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. ভারতী খ. বঙ্গদর্শন
গ. মৌচাক ঘ. সাধনা
উত্তর: গ. মৌচাক
২। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৫ খ. ১৯০৮
গ. ১৯১১ ঘ. ১৯১২
উত্তর: খ. ১৯০৮
৩। নগেন কোথায় পড়ে?
ক. স্কুলে খ. কলেজে
গ. মেডিকেলে ঘ. বিশ্ববিদ্যালয়ে
উত্তর: খ. কলেজে
৪। লাইব্রেরিটি নগেনের কার আমলের?
ক. দাদা মশাইয়ের খ. বাবার
গ. মামার ঘ. প্রপিতামহের
উত্তর: ক. দাদা মশাইয়ের
৫। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেননি?
ক. ২৭ বছর খ. ৩০ বছর
গ. ৩১ বছর ঘ. ৩২ বছর
উত্তর: গ. ৩১ বছর
৬। আলমারির ভেতরগুলো বেশির ভাগ কী দিয়ে ঠাসা?
ক. অদরকারি বাজে বই
খ. কাপড়চোপড়
গ. দরকারি বই ঘ. মাসিক পত্র
উত্তর: ক. অদরকারি বাজে বই
৭। দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: খ. তিনটি
৮। গল্পটিতে বাংলা কোন মাসের উল্লেখ আছে?
ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ
গ. ফাল্গুন ঘ. চৈত্র
উত্তর: ঘ. চৈত্র
৯। মটকা কী?
ক. রেশমের মোটা কাপড়
খ. পাটের মোটা কাপড়
গ. তুলার মোটা কাপড়
ঘ. রেশমের চিকন কাপড়
উত্তর: ক. রেশমের মোটা কাপড়
১০। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী?
ক. বিব্রত খ. দ্বিধা
গ. দ্বন্দ্ব ঘ. দিশেহারা
উত্তর: ঘ. দিশেহারা
১১। ‘তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?
ক. ছোট গল্প খ. রচনা
গ. নাটক ঘ. প্রবন্ধ
উত্তর: ক. ছোট গল্প
১২। ‘লাইব্রেরি’ কোন ভাষার শব্দ?
ক. ফরাসি খ. ইংরেজি
গ. চীন ঘ. জাপান
উত্তর: খ. ইংরেজি
১৩। রুপার ফ্রেমের নিচে কাঠ দেওয়ার কারণ?
ক. বিদ্যুৎ যাতে দেয়ালে যেতে না পারে
খ. তেলচিত্র লাগাতে প্রয়োজন হয় বলে
গ. সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘ. সুরক্ষার জন্য
উত্তর: ক. বিদ্যুৎ যাতে দেয়ালে যেতে না পারে
১৪। নগেনকে ধাক্কা দেওয়া প্রাথমিকভাবে লক্ষণ ছিল?
ক. প্রেতাত্মার খ. মানুষের
গ. বিদ্যুতের ঘ. স্বপ্নের
উত্তর: ক. প্রেতাত্মার
১৫। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের উৎপাত মূলত কোথা থেকে?
ক. অন্ধকার থেকে খ. আলো থেকে
গ. বিদ্যুৎ থেকে ঘ. তৈলচিত্র থেকে
উত্তর: গ. বিদ্যুৎ থেকে
১৬। পরাশর ডাক্তার ভূতকে বিশ্বাস করলেন না, কারণ তিনি ছিলেন—
ক. যুক্তিবাদী খ. ডাক্তার
গ. ভূতবিশেষজ্ঞ ঘ. সমাজসেবক
উত্তর: ক. যুক্তিবাদী
১৭। নগেন তৈলচিত্রকে প্রেতাত্মা মনে করার কারণ—
ক. অন্ধকারে স্পর্শ খ. আলোতে স্পর্শ
গ. জ্ঞানের অপ্রতুলতা
ঘ. প্রাচীন ধ্যান-ধারণা
উত্তর: গ. জ্ঞানের অপ্রতুলতা
১৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি সৃষ্টির উৎস—
ক. তেলরঙের গুরুত্ব খ. বৈদ্যুতিক শক
গ. প্রেতাত্মায় বিশ্বাস
ঘ. ছলনায় বিশ্বাস
উত্তর: গ. প্রেতাত্মায় বিশ্বাস।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা