বা ং লা ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
তৈলচিত্রের ভূত
৩৫। মাঝরাতে পরাশর অস্বস্তিতে ছিলেন কেন?
ক. ভূতের ভয়ের কারণে
খ. অজানাকে জানার কৌতূলের কারণে
গ. মানসিক সমস্যার কারণে
ঘ. ডাক্তারিতে ভুল করার কারণে
উত্তর: খ. অজানাকে জানার কৌতূলের কারণে
৩৬। পরাশর ভূতকে বিশ্বাস করলেন না কেন?
ক. তিনি যুক্তিবাদী বলে খ. তিনি ডাক্তার বলে
গ. তিনি ভূত বিশেষজ্ঞ বলে
ঘ. তিনি সমাজ সংস্কারক বলে
উত্তর: ক. তিনি যুক্তিবাদী বলে
৩৭। সোহা বড় হয়ে ডাক্তার হতে চায়। কেননা, ডাক্তারি পেশা সমাজের মানুষের সেবা করার অন্যতম পথ। উদ্দীপকের কোন পেশাটির সাথে গল্পের সাদৃশ্য রয়েছে?
ক. বই পড়া খ. চাকরি গ. ডাক্তারি ঘ. লেখক
উত্তর: গ. ডাক্তারি
৩৮। রহিম সাহেবের বাসা থেকে কিছু গয়না চুরি হয়ে গেছে। অবশ্য কাজের মেয়েটিকে সন্দেহ করতে পারে না। কেননা, তার চরিত্র সম্পর্কে সবার জানা আছে।
# উদ্দীপকের মেয়েটির সাথে নগেনের যে চারিত্রিক বৈশিষ্ট্যের মিল আছে—
ক. নম্রতা খ. সততা
গ. সাহসিকতা ঘ. ভীরুতা
উত্তর: খ. সততা
৩৯। নগেনকে ‘গর্দভ’ বলার কারণ কী?
ক. শিক্ষার অভাবে খ. নির্বুদ্ধিতা
গ. অজ্ঞতায় ঘ. অজানায়
উত্তর: খ. নির্বুদ্ধিতা
৪০। দুই হাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কী?
ক. রোগ নিরাময় খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা
গ. অভিজ্ঞতা ঘ. সাহসিকতা প্রদর্শন
উত্তর: খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
১। ‘ছয় দফা’ ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৪ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯
উত্তর: গ. ১৯৬৬
২। বঙ্গবন্ধু কত সালে নিহত হন?
ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৭৫ ঘ. ১৯৭৬
উত্তর: গ. ১৯৭৫
৩। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কী?
ক. জাতির জনক খ. জাতির কর্ণধার
গ. জাতির পুত্র ঘ. জাতির বন্ধু
উত্তর: ক. জাতির জনক
৪। বঙ্গবন্ধু কী উইথড্র করার দাবি জানান?
ক. মার্শাল আর্ট খ. মার্শাল ল
গ. মার্শাল জুডো ঘ. মার্শাল ফিল্ম
উত্তর: খ. মার্শাল ল
৫। শেখ মুজিবুর রহমান কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন তাঁর ভাষণে?
ক. সরকারের মন্ত্রীর হাতে
খ. সরকারের প্রতিনিধির হাতে
গ. জনগণের প্রতিনিধির হাতে
ঘ. তাঁর নিজস্ব প্রতিনিধির হাতে
উত্তর: গ. জনগণের প্রতিনিধির হাতে
৬। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার লেখক কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম ঘ. কামরুজ্জামান
উত্তর: ক. শেখ মুজিবুর রহমান
৭। ‘উইথড্র’ শব্দের অর্থ কী?
ক. প্রত্যাহার খ. বর্জন
গ. উচ্চ আদালত ঘ. পরিষদ
উত্তর: ক. প্রত্যাহার
৮। ‘সুপ্রিম কোর্ট’ কী?
ক. উচ্চ আদালত খ. সর্বোচ্চ আদালত
গ. সামরিক আদালত ঘ. সার্বভৌম আদালত
উত্তর: খ. সর্বোচ্চ আদালত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা