বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
২২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন—
ক. ছয় দফা কর্মসূচির জন্য
খ. এগারো দফা কর্মসূচির জন্য
গ. সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জন্য
ঘ. সত্তরের নির্বাচন বয়কট করার জন্য
উত্তর: ক. ছয় দফা কর্মসূচির জন্য
২৩। ‘টেবিল’ শব্দটি বাংলা ভাষায় এসেছে—
ক. বাংলা ভাষা থেকে খ. ইংরেজি ভাষা থেকে
গ. জার্মানি ভাষা থেকে ঘ. ইতালিয়ান ভাষা থেকে
উত্তর: খ. ইংরেজি ভাষা থেকে
২৪। ছাত্রজীবন থেকে শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্টতা যে কাজে—
ক. রাজনীতি ও আন্দোলন
খ. রাজনীতি ও দেশব্রতে
গ. দেশব্রতে ও দেশপ্রেমে
ঘ. সংগ্রাম ও আন্দোলনে
উত্তর: খ. রাজনীতি ও দেশব্রতে
২৫। পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিবাদ ও বিক্ষোভকে কিসের সাথে সাদৃশ্যপূর্ণ করে দেখানো হয়েছে?
ক. তুফান খ. হারিকেন গ. ঝড় ঘ. সুনামি
উত্তর: গ. ঝড়
২৬। ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণকে সম্পৃক্ত করে দেখা হয়—
ক. কবিতার সাথে খ. সাধারণ ভাষণের সাথে
গ. গেটিসবার্গ ভাষণের সাথে
ঘ. দেশপ্রেমমূলক ভাষণের সাথে
উত্তর: গ. গেটিসবার্গ ভাষণের সাথে
২৭। ‘ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট’ অর্থটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ যেটি—
ক. ওয়াবদা খ. ওয়াপদা গ. ওয়াপডা ঘ. ওযাবদা
উত্তর: খ. ওয়াপদা
২৮। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণটির গঠনবৈশিষ্ট্য—
ক. বিনোদনমূলক খ. দিকনির্দেশনামূলক
গ. দেশপ্রেমমূলক ঘ. উদ্দীপনামূলক
উত্তর: খ. দিকনির্দেশনামূলক
২৯। ‘বীর বাঙালি অস্ত্র ধরো’র সঙ্গে সাদৃশ্যপূর্ণ লাইন হলো—
ক. শত্রুদেরকে গুলি করো
খ. বাংলাদেশ মুক্ত করো
গ. বাংলাদেশ স্বাধীন করো
ঘ. পাকিস্তানকে ধ্বংস করো
উত্তর: গ. বাংলাদেশ স্বাধীন করো
৩০। ছয় দফা দাবি মূলত বাঙালির—
ক. মুক্তির দাবি খ. স্বায়ত্তশাসনের দাবি
গ. ক্ষুধা মেটানোর দাবি ঘ. স্বাধীনতার দাবি
উত্তর: খ. স্বায়ত্তশাসনের দাবি
৩১। শেখ মুজিবুর রহমান শত্রু সম্পর্কে যা মনে রাখার জন্য বলেছেন, শত্রুরা—
i. পেছনে ঢুকেছে
ii. নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে
iii. লুটতরাজ করবে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩২। রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র হলো—
i. সচিবালয় ii. ওয়াপদা iii. সেক্রেটারিয়েট
কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৩৩। বাঙালির অবিসংবাদিত নেতা কে?
ক. শেখ মুজিবুর রহমান খ. মওলানা ভাসানী
গ. শেরেবাংলা এ কে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর: ক. শেখ মুজিবুর রহমান
৩৪। কোন ধারা অনুসারে আওয়ামী লীগের শাসনভার পাওয়ার কথা?
ক. একনায়কতন্ত্রের খ. সামরিকতন্ত্রের
গ. গণতন্ত্রের ঘ. দ্বিজাতিতত্ত্বের
উত্তর: গ. গণতন্ত্রের
৩৫। বঙ্গবন্ধুর মায়ের নাম কী?
ক. জামিলা খাতুন খ. রহিমা খাতুন
গ. সাহেরা খাতুন ঘ. হালিমা খাতুন
উত্তর: গ. সাহেরা খাতুন
৩৬। সামরিক বাহিনীর কেমন লোকদের হাতে শেখ মুজিব সপরিবারে নিহত হন?
ক. ভালো খ. মন্দ গ. বিপথগামী ঘ. উচ্ছৃঙ্খল
উত্তর: গ. বিপথগামী।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল