বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
১। কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৮ খ. ১৯১৯ গ. ১৯২১ ঘ. ১৯২২
উত্তর: গ. ১৯২১
২। স্বদেশি আন্দোলনের যুগে কোন কাপড় বর্জন করা হয়েছিল?
ক. দেশি খ. বিদেশি গ. খাদি ঘ. মসলিন
উত্তর: খ. বিদেশি
৩। কাঁসার তৈজসপত্র তৈরিতে কিসের ছাঁচ ব্যবহার হতো?
ক. লোহার খ. সিমেন্টের গ. মাটির ঘ. কাঠের

উত্তর: গ. মাটির
৪। বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ?
ক. পুতুল খ. বাড়ি গ. নৌকা ঘ. জানালা
উত্তর: গ. নৌকা
৫। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কে রচনা করেন?
ক. জয়নুল আবেদিন খ. হাশেম খান
গ. কামরুল হাসান ঘ. মোস্তফা কামাল
উত্তর: গ. কামরুল হাসান
৬। ‘অপরিহার্য’ অর্থ কী?
ক. নিপুণতা খ. কুশল গ. আবশ্যিক ঘ. উদ্দীপনা
উত্তর: গ. আবশ্যিক
৭। ‘প্রতীকধর্মী’ অর্থ কী?
ক. সংকেত খ. উদ্দীপনা গ. সম্প্রসারণ ঘ. লুপ্ত
উত্তর: ক. সংকেত
৮। ‘আমাদের লোকশিল্প’ কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. কবিতা গ. নাটক ঘ. প্রবন্ধ
উত্তর: ঘ. প্রবন্ধ
৯। কোন শব্দটি চলিত ভাষায় ব্যবহূত হয়?
ক. করিয়াছি খ. বসতেন গ. হইতে ঘ. থামিয়া
উত্তর: খ. বসতেন
১০। কর্মজীবনে কামরুল হাসান অধ্যাপনা করেছেন—
ক. চারুকলা স্কুলে খ. হাসপাতালে
গ. কলেজে ঘ. চারু ও কারুকলা ইনস্টিটিউটে
উত্তর: ঘ. চারু ও কারুকলা ইনস্টিটিউটে
১১। নকশিকাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা মেয়েরা কোথা থেকে পেতো?
ক. ঘর থেকে খ. পরিবার থেকে
গ. আপন পরিবেশ থেকে ঘ. শ্বশুরবাড়ি থেকে
উত্তর: গ. আপন পরিবেশ থেকে
১২। পালপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা ব্যস্ত থাকে কী তৈরির কাজে?
ক. কাঁসার জিনিস খ. পোড়ামাটির জিনিস
গ. তাঁতের জিনিস ঘ. কাঠের জিনিস
উত্তর: খ. পোড়ামাটির জিনিস
১৩। ‘পণ্যদ্রব্য’ বলতে বোঝায়—
ক. বিক্রি হয় না এমন জিনিস
খ. দাম কম এমন জিনিস
গ. বিক্রি করা যায় এমন জিনিস
ঘ. বাজারে থাকে এমন জিনিস
উত্তর: গ. বিক্রি করা যায় এমন জিনিস
১৪। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে ‘যথেষ্ট নয়’ অর্থে কোন শব্দটি ব্যবহূত হয়েছে?
ক. অমূল্য খ. অপ্রতুল গ. দক্ষতা ঘ. অপরিহার্য
উত্তর: খ. অপ্রতুল
১৫।‘আমাদের লোকশিল্প’ রচনায় ‘মজবুত’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. দক্ষতা খ. নিবিড় গ. টেকসই ঘ. টোপর
উত্তর: গ. টেকসই
১৬। ‘আমাদের লোকশিল্প’ রচনার প্রকাশভঙ্গির বৈশিষ্ট্য হচ্ছে—
ক. সংলাপধর্মিতা খ. বিশেষণধর্মিতা
গ. গল্পকথন ঘ. বর্ণনাধর্মিতা
উত্তর: ঘ. বর্ণনাধর্মিতা
১৭। লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি আমাদের—
ক. স্বাধীনতাকে খ. ঐতিহ্যকে
গ. দায়িত্বশীলতাকে ঘ. গ্রহণযোগ্যতাকে
উত্তর: খ. ঐতিহ্যকে
১৮। ‘সম্ভব’ শব্দটির যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—
ক. অসম্ভব খ. অপারগ গ. সম্ভবনয় ঘ. যথাসম্ভব
উত্তর: ক. অসম্ভব
১৯। কামরুল হাসানের আঁকা ছবির মাঝে প্রতিফলিত বিষয়ের সাদৃশ্য আছে—
ক. শহুরে জীবনের নানা উপাদান
খ. লোকজ জীবনের নানা উপাদান
গ. গ্রাম্য জীবনের নানা উপাদান
ঘ. বিদেশের পরিবেশ
উত্তর: খ. লোকজ জীবনের নানা উপাদান।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল