
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
২০। লোকশিল্পের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. মসলিন খ. নকশিকাঁথা
গ. কাঁসার জিনিস ঘ. লোহার জিনিস
উত্তর: ঘ. লোহার জিনিস
২১। আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত প্রবন্ধর নাম—
ক. আমাদের লোকশিল্প খ. শিল্পকলার নানা দিক
গ. বাংলা নববর্ষ ঘ. বাঙালির বাংলা
উত্তর: ক. আমাদের লোকশিল্প
২২। হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট বোঝাতে কোন শব্দটি অর্থের দিক থেকে প্রযোজ্য?
ক. চূড়া খ. টোপর গ. কণক ঘ. পাগড়ি
উত্তর: খ. টোপর
২৩। ‘আমাদের লোকশিল্প’ রচনাটি পাঠ করার মাধ্যমে শিক্ষার্থীর মনে—
ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
খ. বিদেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ হবে
গ. দেশের লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে
ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে
উত্তর: ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
২৪। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে হাতির দাঁতের কিসের কথা আছে?
ক. মাদুর খ. শীতলপাটি গ. ফুলদানি ঘ. মূর্তি
উত্তর: খ. শীতলপাটি
২৫। ‘সম্ভব’ শব্দটির গঠন বিশেষণ হিসেবে কোনটি সমর্থযোগ্য?
ক. সম্ভ + ভব খ. সম + ভব
গ. সম্ভ + ব ঘ. কোনোটি নয়
উত্তর: খ. সম + ভব
২৬। প্রতীকধর্মী মাটির টেপা পুতুল পাল বা কুমোরদের কোন স্বরূপ উন্মোচন করে?
ক. কারিগরি দক্ষতার খ. কারিগরদের অর্থনৈতিক অবস্থা
গ. কারিগরি প্রচেষ্টার ঘ. কারিগরদের সার্থকতার
উত্তর: ক. কারিগরি দক্ষতার
২৭। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের অনিবার্য দায়িত্ব হলো—
ক. এর সংরক্ষণ ও বাজারজাতকরণ
খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ
গ. এর বাজারজাতকরণ ও সম্প্রসারণ
ঘ. এর সম্প্রসারণও প্রচার
উত্তর: খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ
২৮। ‘চারিদিকে পানি থৈ থৈ করে, যার থেকে বের হওয়া যায় না’—কোন ঋতুর ক্ষেত্রে এটি প্রযোজ্য?
ক. বসন্ত খ. শীত গ. বর্ষা ঘ. গ্রীষ্ম
উত্তর: গ. বর্ষা।
২৯। বর্তমানে দেশে-বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু—
ক. পাটশিল্প খ. কাঠশিল্প
গ. ঢাকাই মসলিন ঘ. ঢাকাই জামদানি
উত্তর: ঘ. ঢাকাই জামদানি
৩০। কোন শব্দটি গঠনগত দিক থেকে ‘ইত’ প্রত্যয়ের পরিচয় বহন করে?
ক. রুচিসম্মত খ. সম্মতি গ. প্রচলিত ঘ. আপাত
উত্তর: গ. প্রচলিত
৩১। নকশিকাঁথায় জড়িয়ে আছে—
i. পরিবারের কাহিনি ii. মনের গভীর আবেগ
iii. হাসি-কান্নার গল্প
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩২। শীতলপাটির বৈশিষ্ট্য—
i. গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক
ii. এতে নকশা করা থাকে iii. এটি বর্তমানে সহজলভ্য
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩৩। আমাদের লোকশিল্পের প্রথমেই কোনটির প্রসঙ্গ আসে?
ক. নকশি কাঁথা খ. মসলিন শাড়ি
গ. জামদানি ঘ. কাঁসা
উত্তর: খ. মসলিন শাড়ি
৩৪। কত সময় ধরে তাঁতশিল্প বিস্তার লাভ করেছে?
ক. শতাব্দীকাল খ. এক যুগ
গ. সহস্রাব্দকাল ঘ. এক বছর
উত্তর: ক. শতাব্দীকাল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা