বা ং লা ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
৩৫। এ দেশে একসময় গৃহনির্মাণের কাজে কেমন কাঠের ব্যবহার ছিল?
ক. সোজা খ. বাঁকা
গ. শুকনো ঘ. কারুকার্যভূষিত
উত্তর: ঘ. কারুকার্যভূষিত
৩৬। কামরুল হাসান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কী সংগ্রহ করেন?
ক. লোকশিল্প কারিগর খ. লোকশিল্পের উপকরণ
গ. লোকশিল্পের ডিজাইন ঘ. লোকশিল্পের ছবি
উত্তর: খ. লোকশিল্পের উপকরণ
৩৭। মসলিন শাড়ি কেমন আংটির ভেতর দিয়ে অনায়াসে প্রবশে করানো যেত?
ক. বড় খ. মাঝারি গ. ছোট ঘ. মোটা
উত্তর: গ. ছোট
৩৮। বাংলাদেশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ দারিদ্র্যের শিকার কেন?
ক. কাজের অভাবে খ. অর্থের অভাবে
গ. বাড়ির অভাবে ঘ. ধনসম্পদের অভাবে
উত্তর: ক. কাজের অভাবে
৩৯। ‘মণিপুরী’ বলতে কী বোঝায়?
ক. মণিপুরে বসবাসকারী খ. মণিপুরসম্পর্কিত
গ. মণিপুরের মেয়ে ঘ. মণিপুরের কাপড়
উত্তর: খ. মণিপুরসম্পর্কিত।
সুখী মানুষ
১। মমতাজ উদদীন আহমদের পেশা কী ছিল?
ক. ওকালতি খ. অধ্যাপনা
গ. চিকিৎসা ঘ. ব্যবসা
উত্তর: খ. অধ্যাপনা
২। নাটকের প্রথম সংলাপটি কার?
ক. হাসুর খ. কবিরাজের
গ. রহমতের ঘ. মোড়লের
উত্তর: ক. হাসুর
৩। রহমত প্রথমে লোককে কত টাকা দিতে চেয়ে ছিলেন?
ক. পঞ্চাশ খ. এক শ গ. দুই শ ঘ. তিন শ
উত্তর: খ. এক শ
৪। দ্বিতীয়বার রহমত লোককে কত টাকা দিতে চাইল?
ক. এক শ খ. দুই শ গ. তিন শ ঘ. পাঁচ শ
উত্তর: ঘ. পাঁচ শ
৫। শেষ সংলাপটি কার সম্পর্কে?
ক. হাসুর খ. রহমতের
গ. কবিরাজের ঘ. মোড়লের
উত্তর: ক. হাসুর
৬. ‘সুখী মানুষ’ কার রচনা?
ক. নুরুলমোমেন খ. সেলিম আল-দীন
গ. আবদুলাহ আল মামুন
ঘ. মমতাজ উদদীন আহমদ
উত্তর: ঘ. মমতাজ উদদীন আহমদ
৭. ‘সুখী মানুষ’ গঠনগত দিক থেকে কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. নাটিকা
গ. প্রবন্ধ ঘ. রস রচনা
উত্তর: খ. নাটিকা
৮. ‘সুখী মানুষ’ নাটিকায় সুখী মানুষের কী নেই?
ক. সম্পদ খ. খাদ্য গ. জামা ঘ. শ্রমশক্তি
উত্তর: গ. জামা
৯. ‘তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব’—সংলাপটি কার?
ক. লোক খ. মোড়ল গ. হাসু মিয়া ঘ. রহমত
উত্তর: ঘ. রহমত
১০. হিমালয় পাহাড় তুলে আনব’—উক্তিটি করেছেন?
ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক
উত্তর: ক. রহমত
১১. নিচের কোনটি তম্ভব শব্দ?
ক. সমুদ্র খ. চন্দ্র গ. নক্ষত্র ঘ. আজ
উত্তর: ঘ. আজ
১২. মনই মানুষের সকল শক্তির নিয়ামক —এ কথার অর্থ কী?
ক. মনের দবি সকল দাবির উৎস
খ. মন ভালো তো জগৎ ভালো
গ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্য দিয়ে
ঘ. কৃপণতাই মানুষের মূল অসুখ
উত্তর: গ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্য দিয়ে।
১৩. মোড়লের চাকর রহমত আলী—
ক. বিশ্বাসী খ. অবিশ্বাসী
গ. পরশ্রীকাতর ঘ. অকৃতজ্ঞ
উত্তর: ক. বিশ্বাসী।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা