বা ং লা ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সুখী মানুষ
৩৫। ফতুয়াটি কোন মানুষের হতে হবে?
ক. সুখী মানুষের খ. দুঃখী মানুষের
গ. চিকন মানুষের ঘ. মোটা মানুষের
উত্তর: ক. সুখী মানুষের।
৩৬। মোড়লের জীবনে কেন শান্তি ছিল না?
ক. কোনো ছেলেসন্তান ছিল না বলে
খ. স্ত্রী অসুস্থ ছিল বলে
গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে
ঘ. সম্পদের পরিমাণ কমে যাওয়ায়
উত্তর: গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে
৩৭। বিদ্যালয়ের মাঠ থেকে অবৈধ দোকান উচ্ছেদের জন্য হানিফ উঠেপড়ে লাগল। উদ্দীপকের হানিফ চরিত্রটি ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের সহোদর বলা যেতে পারে?
ক. হানিফ খ. হাসু গ. কবিরাজ ঘ. মোড়ল
উত্তর: খ. হাসু
৩৮। সুমন ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছে। উদ্দীপকের সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে ‘সুখী মানুষ’ গল্পের কোন চরিত্রের?
ক. হাসু খ. সুখী মানুষ
গ. মোড়ল ঘ. রহমত
উত্তর: গ. মোড়ল।
শিল্পকলার নানা দিক
১। ‘শিল্পকলার নানা দিক’ কে লিখেছেন?
ক. কাইয়ুম চৌধুরী খ. হাশেম খান
গ. আবদুর রউফ ঘ. মুস্তাফা মনোয়ার
উত্তর: ঘ. মুস্তাফা মনোয়ার
২। প্রাচীনকালের আঁকা ছবির নিদর্শন ফুটে উঠেছে—
ক. পুরাতন গল্পে খ. পুরাতন পুঁথিতে
গ. পুরাতন কারখানায় ঘ. পুরাতন দেয়ালে
উত্তর: খ. পুরাতন পুঁথিতে
৩। শিল্পকলার নিজস্ব বৈশিষ্ট্যের সাথে বৈসাদৃশ্যপূর্ণ যেটি—
ক. বিশেষ রূপ খ. বিশেষ ছন্দ
গ. বিশেষ কাল ঘ. বিশেষ গড়ন
উত্তর: গ. বিশেষ কাল
৪। সুন্দরের কাজ কাকে খুশি করা নয়?
ক. স্বার্থপর আমিকে খ. নিঃস্বার্থ আমিকে
গ. বাজে আমিকে ঘ. হিংসুক আমিকে
উত্তর: ক. স্বার্থপর আমিকে
৫। মানুষ কী মিটলেই খুশি হয় না?
ক. চাহিদা খ. প্রয়োজন
গ. ক্ষুধা ঘ. চিকিৎসা
উত্তর: খ. প্রয়োজন
৬। শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি নয়?
ক. চিত্র খ. কয়লা গ. পেনসিল ঘ. রং
উত্তর: খ. কয়লা
৭। সুন্দরকে জানার যে জ্ঞান, তার নাম কী?
ক. জ্ঞানতত্ত্ব খ. নন্দনতত্ত্ব
গ. শিল্পকলা ঘ. চিত্রকলা
উত্তর: খ. নন্দনতত্ত
৮। ‘গড়ন’ শব্দের অর্থ কী?
ক. চিত্রকলা খ. আকৃতি
গ. ভাস্কর্য ঘ. স্থাপত্য
উত্তর: খ. আকৃতি
৯। মানুষের মনকে তৃপ্ত করে কোনটি?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য
গ. কবিতা ঘ. সুন্দরবোধ
উত্তর: ঘ. সুন্দরবোধ
১০। কোনটি বিদেশি শব্দ?
ক. আকৃতি খ. শিল্পকলা গ. কলম ঘ. সুন্দর
উত্তর: গ. কলম
১১। মনোহরপুর গ্রামের সঙ্গে মুস্তাফা মনোয়ারের সম্পর্ক—
ক. জন্মসূত্রে খ. শিক্ষাসূত্রে
গ. মাতৃসূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
উত্তর: ক. জন্মসূত্রে
১২। ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
ক. পরিশীলিত খ. উজ্জীবিত
গ. উচ্ছ্বসিত ঘ. আনন্দিত
উত্তর: ক. পরিশীলিত
১৩। জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ ঘটে—
ক. পেশিশক্তির মাধ্যমে
খ. আনন্দ প্রকাশের মাধ্যমে
গ. শিল্পকলার মাধ্যমে
ঘ. বিছানাপত্রের মাধ্যমে
উত্তর: খ. আনন্দ প্রকাশের মাধ্যমে।
১৪। শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানোর নাম—
ক. স্থাপতা খ. ফুলদানি
গ. ভাস্কর্য ঘ. নকশি কাঁথা
উত্তর: গ. ভাস্কর্য
১৫। ‘জীবনভর’ বলতে বোঝানো হয়েছে—
ক. অর্ধজীবন খ. সারা জীবন
গ. আনন্দময় জীবন ঘ. জীবনীশক্তি
উত্তর: খ. সারা জীবন
১৬। ‘স্থাপত্য’ বলতে নির্মাণকাজ বোঝায়—
ক. যানবাহন খ. গৃহ বা ভবনাদি
গ. রাস্তাঘাট ঘ. উন্নয়নমূলক
উত্তর: খ. গৃহ বা ভবনাদি
১৭। ‘রস’ বলতে বোঝায়—
ক. সাহিত্যপাঠে সৃষ্ট অনুভূতি
খ. মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদি
গ. একটি দোকানের নাম
ঘ. রসে তৈরি পিঠা
উত্তর: ক. সাহিত্যপাঠে সৃষ্ট অনুভূতি
১৮। ‘শিল্পকলার নানা দিক’ গঠনগত দিক থেকে একটি—
ক. ছোটগল্প খ. প্রবন্ধ
গ. নাটক ঘ. রম্যরচনা
উত্তর: খ. প্রবন্ধ
১৯। ‘ভুবন’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে—
ক. বসুমতী খ. মেদিনী গ. পৃথিবী ঘ. ধরত্রী
উত্তর: গ. পৃথিবী।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা