বা ং লা ১ ম প ত্র

শামসুর রাহমান
শামসুর রাহমান

সৃজনশীল প্রশ্নোত্তর
একটি ফটোগ্রাফ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘একটি ফটোগ্রাফ’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
চিঠিটা তার পকেটে ছিলো,
ছেঁড়া আর রক্তে ভেজা
...   ...   ...

মা পড়ে আর হাসে
“তোর ওপর রাগ করতে পারি।”
নারকেলের চিড়া—কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে

এটা-সেটা আরো কত কি।

তার খোকা যে বাড়ি ফিরবে।

ক্লান্ত খোকা।

ক. ‘একটি ফটোগ্রাফ’ কবিতাটির উত্স কী?

খ. ‘বাজখাঁই’ বলতে কী বোঝানো হয়েছে?

গ. অনুচ্ছেদের চিঠি এবং ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ফটোগ্রাফের সাযুজ্য ব্যাখ্যা করো

ঘ. প্রতীক্ষারত মা এবং পুত্রহারা পিতার অনুভূতির তুলনা করো।

উত্তর: . একটি ফটোগ্রাফ কবিতার উত্স ‘এক ফোঁটা কেমন অনল’।

উত্তর: . ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় কবি শামসুর রাহমান ‘বাজখাঁই’ শব্দটি দ্বারা রুক্ষ কঠিন বুঝিয়েছেন। যদিও শব্দটি সাধারণত উচ্চ ও কর্কশ অর্থে ব্যবহূত হয়ে থাকে।

‘একটি ফটোগ্রাফ’ কবিতায় বেদনাহত ও শোকার্ত এক পিতা তিন বছর আগে তাঁর আদরের ছেলেকে হারিয়েছেন। সময়ের ব্যবধানে মানুষ শোকপূর্ণ মনোবৃত্তি কীভাবে পরিবর্তিত হয়ে যায় তা উপস্থাপন করতে গিয়ে কবি তিন বছর আগে ঘটে যাওয়া একটি মর্মস্পর্শী ঘটনার উল্লেখ করেছেন। এ কবিতায় একদা কোনো এক পিতার বাড়ির ড্রয়িংরুমে সাদা দেয়ালে টাঙানো ছিল তাঁর মৃত ছেলের একটি ফটোগ্রাফ। বাড়িতে আগত অতিথি বন্ধুর জিজ্ঞাসার জবাবে তিনি নিজের প্রয়াত ছেলের ফটোগ্রাফ দেখিতে মৃত্যুকাহিনি শোনালেন। অতিথিকে উদ্দেশ করে পিতা অত্যন্ত সহজ ও সাবলীলভাবে ঘটনা বলে গেলেন। সে বর্ণনায় শোকের কোনো ভাবানুভূতি রেখাপাত করেনি। এতে করে পিতা নিজেই অবাক হলেন। মাত্র তিন বছরের ব্যবধানে তাঁর হূদয়ের শোকের বেদনার নদী শুকিয়ে যাওয়ার ঘটনাটি বাজখাঁই বলে মনে হয়েছে।

উত্তর: . অনুচ্ছেদের চিঠি এবং ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ফটোগ্রাফের মূল কথা হলো পুত্র শোক। অনুচ্ছেদের চিঠিটি পুলিশের গুলিতে নিহত এক পুত্রের মাকে উদ্দেশ করে লেখা জীবনের শেষ চিঠি। যে চিঠি পুত্রহারা মা পাঠ করেন আর কান্নায় ভেঙে পড়েন। অপর দিকে কবিতায় উল্লিখিত ফটোগ্রাফটিও কোনো এক শোকার্ত পিতার অকাল প্রয়াত পুত্রের। যে ছবিটি পিতার মনে পুত্রশোক জাগিয়ে তোলে।

অনুচ্ছেদে উদ্ধৃত কবিতাংশটুকু যে কবিতা থেকে নেওয়া হয়েছে তা বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদদের প্রসঙ্গে লেখা। উদ্ধৃত পত্রটিতে পুলিশের গুলিতে নিহত সন্তানের জন্য মায়ের মনের তীব্র বেদনার কথা বিবৃত হয়েছে। শহরে প্রবাসী ছেলে মায়ের চিঠি পেয়েছে, গাঁয়ে মায়ের কাছে যাওয়ার জন্য। সেই চিঠি পকেটে নিয়েই রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছে। যে কারণে মায়ের প্রতীক্ষার শেষ নেই। অপর দিকে ‘একটি ফটোগ্রাফ’ কবিতার পিতার অন্তরে ও দেয়ালে ঝুলিয়ে রাখা ফটোগ্রাফটি দেখে সুপ্ত পুত্রশোক জাগ্রত হয়ে ওঠে।

অনুচ্ছেদে বর্ণিত ক্লান্ত খোকা যেমন মায়ের বুকে ফিরে না এসে মাকে শোকের সাগরে ভাসিয়ে রাখে, তেমনি দেয়ালে ঝুলিয়ে রাখা ফটোগ্রাফের সন্তানটিও বাবার বুকে ফিরে আসে না। কোনো কথা বলে না, নিষ্পলক তাকিয়ে থেকে পিতাকে শোকের সাগরে ভাসিয়ে রাখে। আলোচনার শীর্ষবিন্দু হলো পুত্রশোক, যা অনুচ্ছেদের চিঠি এবং ‘একটি ফটোগ্রাফ’ কবিতার ফটোগ্রাফের মূল কথা।

উত্তর: . প্রতীক্ষারত মায়ের পরিচয় হলো তিনি একজন ভাষাশহীদের মা, আর পুত্রহারা পিতা বলতে বোঝানো হয়েছে ‘একটি ফটোগ্রাফ’ কবিতার অকাল প্রয়াত পুত্রের বাবাকে। শহরে অধ্যয়নরত ছেলে মায়ের চিঠি পেয়েছে, গাঁয়ে মায়ের কাছে যাওয়ার জন্য সে চিঠি পকেটে নিয়েই ভাষা আন্দোলনে রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছে। অথচ মা তাঁর পুত্রের প্রতীক্ষায় পথ চেয়ে রয়েছেন। অপর দিকে তিন বছর আগে পানিতে ডুবে মারা যাওয়া শিশুসন্তানের ফটোগ্রাফ দেখে পিতা প্রায়ই শোকাতুর হয়ে পড়েন।

ছেলের বাড়িতে আসার জন্য চিঠি পাঠিয়ে মা তাঁর ছেলের জন্য নানা রকমের খাদ্য তৈরি করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু মরে যাওয়া ছেলে ফিরে আসবে কী করে। যে কারণে খোকা তার মায়ের কোলে ফিরে আসে না। অথচ মায়ের প্রতীক্ষার শেষ নেই। এটা মায়ের সহজাত স্বভাব। খোকা তার মায়ের কোলে আর কোনো দিন ফিরে না এলেও মা তাঁর খোকার প্রতীক্ষায় আমৃত্যু প্রহর গুনবেনই। অপর দিকে বছর তিনেক আগে কোনো এক কাকডাকা গ্রীষ্মের দুপুরে গ্রামের পুকুরে ডুবে মারা যাওয়া এক পুত্রসন্তানের পিতা পুত্রের একটি ফটোগ্রাফ দেয়ালে টাঙিয়ে রেখেছেন। ফটোগ্রাফটির দিকে তাকালেই পিতার মনে হয়—ফ্রেমের থেকে ফটোগ্রাফটি নিষ্পলক দৃষ্টিতে সুন্দরভাবে চেয়ে আছে অবিরাম। দেয়ালের ছবিজুড়ে যেন অকাল প্রয়াত পুত্রের অস্তিত্ব। শোকাতুর পিতার  মন থেকে পুত্রশোকের অনুভূতি কখনো দূর হয় না।

খোকার মা তাঁর বাড়ি ফেরার প্রতীক্ষায় শোকাতুর আর পিতা তাঁর অকাল প্রয়াত পুত্রের ফটোগ্রাফ দর্শনে শোকাতুর। মায়ের মনে এখনো তাঁর পুত্র ফিরে আসবে বলে বিরামহীন প্রতীক্ষা এবং পিতার মনে পুত্রের আর কোনো দিন ফিরে না আসার শোক। যে কারণে অনুভূতিতে কিছুটা হলেও ভিন্নতা রয়েছে এবং এ ভিন্নতা থাকা খুবই স্বাভাবিক।