বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা : তুলি
আকা : তুলি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শিল্পকলার নানা দিক
২০। সুন্দরের বোধ মানুষের মনকে তৃপ্ত করে আর মানুষকে করে—
ক. পরিশীলিত খ. বোকা
গ. চালাক ঘ. নিপীড়িত
উত্তর: ক. পরিশীলিত
২১। শিল্পকলার নিজস্ব বৈশিষ্ট্য সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ যেটি—
ক. বিশেষ রূপ খ. বিশেষ ছন্দ
গ. বিশেষ কাল ঘ. বিশেষ গড়ন
উত্তর: গ. বিশেষ কাল
২২। সুন্দরের এক রূপের নাম স্বাধীনতা আর অন্য রূপ হলো—
ক. পরাধীনতা খ. শৃঙ্খলা
গ. যা খুশি তাই করা ঘ. একগুঁয়েমি
উত্তর: গ. যা খুশি তাই করা

২৩। মানুষের মন প্রয়োজন মেটাতেই তৃপ্ত থাকে না, পাশাপাশি—
ক. আশা করে সুন্দরকে
খ. আশা করে বিলাসিতাকে
গ. আশা করে কৃত্রিমতাকে
ঘ. আশা করে স্বপ্নকে
উত্তর: ক. আশা করে সুন্দরকে
২৪। সুন্দরকে প্রকাশের যে মাধ্যম তার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ হচ্ছে—
ক. চিত্রকলা খ. ভাস্কর্য
গ. স্থাপত্য ঘ. চিকিৎসাবিজ্ঞান
উত্তর: ঘ. চিকিৎসাবিজ্ঞান
২৫। ‘একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকে যে’—
ওই সংজ্ঞার সঙ্গে সাদৃশ্য আছে যেটির—
ক. বৃত্ত খ. গাছ গ. ফুল ঘ. পাখি
উত্তর: গ. ফুল
২৬। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখকের মতে সকলের জন্য অপরিহার্য বিষয় কী?
ক. চিত্রকলা চর্চা খ. নৃত্যকলা চর্চা
গ. সংগীতকলা চর্চা ঘ. শিল্পকলা চর্চা
উত্তর: ঘ. শিল্পকলা চর্চা
২৭। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটিতে লেখক তাঁর যে ধারণা ব্যক্ত করেছেন তা—
ক. সুন্দরের খ. চিত্রকলার
গ. ভাস্কর্যের ঘ. নৃত্যকলার
উত্তর: ক. সুন্দরের
২৮। ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটির আলোকে সুন্দরের প্রকাশের জন্য প্রয়োজন—
ক. চিত্র খ. মাধ্যম গ. ভাব ঘ. ভাষা
উত্তর: খ. মাধ্যম
২৯। ‘রস’ কিসের আহরিত অনুভূতি?
ক. শিল্পের খ. কাব্যের
গ. সাহিত্যের ঘ. কল্যাণের
উত্তর: গ. সাহিত্যের
৩০। নিচের কোন শব্দটির গঠনে প্রত্যয়ের পরিচয় পাওয়া যায়?
ক. প্রয়োজন খ. আলোছায়া
গ. শিল্পকলা ঘ. সৌন্দর্য
উত্তর: ঘ. সৌন্দর্য
৩১। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’—রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলোতে প্রকাশিত হয়েছে—
ক. চারুকলার সত্য খ. কারুকলার সত্য
গ. শিল্পকলার মূল সত্য ঘ. চিত্রকলার মূল সত্য
উত্তর: গ. শিল্পকলার মূল সত্য
৩২। চিত্রকলার মাধ্যম—
i. কালি-কলম ii. জলরং iii. প্যাস্টেল রং
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৩। ‘পুরাকাল’ শব্দের অর্থ কী?
ক. বর্তমানকাল খ. প্রাচীনকাল
গ. ভবিষ্যৎকাল ঘ. অতীতকাল
উত্তর: খ. প্রাচীনকাল
৩৪। মানুষ সুন্দরকে নতুন করে সৃষ্টি করে কেন?
ক. প্রকৃতিতে বিচিত্র দৃশ্যবলি দেখে
খ. প্রকৃতি জগতে সুন্দরের নানামুখী প্রকাশ দেখে গ. পৃথিবীর নানা রূপ দেখে
ঘ. নিজের তাগিদ থেকে
উত্তর: খ. প্রকৃতি জগতে সুন্দরের নানামুখী প্রকাশ দেখে।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল