
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
মংডুর পথে
১। বিপ্রদাশ বড়ুয়ার জন্ম কত সালে?
ক. ১৯৪০ খ. ১৯৪১
গ. ১৯৪২ ঘ. ১৯৪৩
উত্তর: ক. ১৯৪০
২। বিপ্রদাশ বড়ুয়া কর্মরত ছিলেন—
ক. বাংলা একাডেমি খ. শিশু একাডেমী
গ. শিল্পকলা একাডেমী
ঘ. নজরুল ইনস্টিটিউট
উত্তর: খ. শিশু একাডেমী
৩। বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ কিসে?
ক. তোশকে খ. কাঠের মেঝেতে
গ. কাঠের দেওয়ালে ঘ. মশারিতে
উত্তর: ঘ. মশারিতে
৪। প্লাস্টিকের টুল সম্ভবত কোথা থেকে আমদানি করা?
ক. বাংলাদেশ খ. চীন
গ. জাপান ঘ. কোরিয়া
উত্তর: খ. চীন
৫। রেস্তোরাঁর মলকিন কী?
ক. রাখাইন খ. রোহিঙ্গা
গ. চাকমা ঘ. বার্মিজ
উত্তর: ক. রাখাইন
৬। রান্নাঘর থেকে ছুটে এল—
ক. একটি মেয়ে খ. একটি ছেলে
গ. একজন বৃদ্ধ ঘ. একজন বৃদ্ধা
উত্তর: ক. একটি মেয়ে
৭। মেয়েটি কোন ভাষায় কথা বলতে লাগল?
ক. চট্টগ্রামি ভাষায় খ. হিন্দি ভাষায়
গ. বর্মি ভাষায় ঘ. পাঞ্জাবি ভাষায়
উত্তর: ক. চট্টগ্রামি ভাষায়
৮। ফুঙ্গি শব্দের অর্থ কী?
ক. বৌদ্ধ পুরোহিত খ. হিন্দু সন্ন্যাসী
গ. খ্রিষ্টান পুরোহিত ঘ. পোশাকবিশেষ
উত্তর: ক. বৌদ্ধ পুরোহিত।
৯। ‘লাক্ষা’ শব্দের অর্থ কী?
ক. লাল বৃক্ষনির্যাস খ. সংখ্যাবিশেষ
গ. লাল রঙের মরিচ ঘ. জ্বালানি কাঠ
উত্তর: ক. লাল বৃক্ষনির্যাস
১০। মিয়ানমার আমাদের দেশ থেকে কোন দিকে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
উত্তর: ক. পূর্ব
১১। ‘মংডু’ মিয়ানমারের কোন সীমান্তের শহর?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
উত্তর: খ. পশ্চিম
১২। নিচের কোনটি বর্মি (মিয়ানমার) ভাষা থেকে বাংলায় এসেছে?
ক. পুলিশ খ. শার্ট গ. লুঙ্গি ঘ. কাঁচি
উত্তর: গ. লুঙ্গি
১৩। ‘মংডুর পথে’ কোন ধরনের রচনা?
ক. ভ্রমণকাহিনি খ. আত্মজীবনী
গ. গল্প ঘ. উপন্যাস
উত্তর: ক. ভ্রমণকাহিনি
১৪। মংডু শহর মিয়নমারের কোন সীমান্তে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
উত্তর: খ. পশ্চিম
১৫। বিপ্রদাশ বড়ুয়ার ‘সূর্য লুঠের গান’ কী ধরনের রচনা?
ক. শিশুতোষ গল্প খ. শিশুতোষ উপন্যাস গ. নাটক ঘ. প্রবন্ধ
উত্তর: ক. শিশুতোষ গল্প
১৬। ‘বৃষ্টি শিরীষ’ কী?
ক. গাছ খ. বৃষ্টির পানির ফোঁটা
গ. বৃষ্টি মাপার যন্ত্র ঘ. শিলাবৃষ্টি
উত্তর: ক. গাছ
১৭। লেখক মংডুতে তখনো কী দেখেননি?
ক. প্যান্ট খ. লুঙ্গি গ. গেঞ্জি ঘ. শার্ট
উত্তর: ক. প্যান্ট।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা