বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মংডুর পথে

১৮। ‘মংডুর পথে’ কোন জাতীয় রচনা?

ক. প্রবন্ধ খ. নাটক

গ. ভ্রমণকাহিনি ঘ. ছোটগল্প

উত্তর: গ. ভ্রমণকাহিনি

১৯। ‘মংডুর পথে’ রচনাটি পাঠ করে শিক্ষার্থী জানবে—

ক. মিয়ানমারের অর্থনীতি সম্পর্কে

খ. মিয়ানমারের জীবনযাত্রা সম্পর্কে

গ. মিয়ানমারের সংস্কৃতির রূপ সম্পর্কে

ঘ. সব কটি

উত্তর: ঘ. সব কটি

২০। ‘বৌদ্ধ ভিক্ষু’ শব্দটির বর্মি রূপ কোনটি?

ক. চীবর খ. ফুঙ্গি গ. বঙ্গি ঘ. থামি

উত্তর: খ. ফুঙ্গি

২১। মংডুতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে বাংলাদেশের—

ক. চট্টগ্রামের লোক খ. যশোরের লোক

গ. পাবনার লোক ঘ. বগুড়ার লোক

উত্তর: ক. চট্টগ্রামের লোক

২২। ‘পরীক্ষার সময় বেশি না থাকায় আমজাদ নিরবচ্ছিন্ন পড়াশোনা করছে।’— উদ্দীপকে ব্যবহূত ‘নিরবচ্ছিন্ন’ শব্দটি ‘মংড়ুর পথে’ রচনায় কোন অর্থে প্রযোজ্য?

ক. ঘর থেকে বিচ্ছিন্ন খ. নিরন্তন

গ. নীরবে বিচ্ছিন্ন ঘ. ধীরে ধীরে

উত্তর: খ. নিরন্তন

২৩। কোন রচনাটির গ্রহণযোগ্যতা ভ্রমণকাহিনি হিসেবে?

ক. অতিথির স্মৃতি খ. মংডুর পথে

গ. সুখী মানুষ ঘ. পড়ে পাওয়া

উত্তর: খ. মংডুর পথে

২৪। একসময় মংডু ছিল একটি স্বাধীন দেশের অংশ। সেই দেশটির নাম হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

ক. মিয়ানমার খ. নেপাল

গ. আরাকান ঘ. ভুটান

উত্তর: গ. আরাকান

২৫। ‘দোকান’ শব্দটির উত্স হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. আরবি ভাষার শব্দ খ. ফারসি ভাষার শব্দ

গ. বাংলা ভাষার শব্দ ঘ. সংস্কৃত ভাষার শব্দ

উত্তর: খ. ফারসি ভাষার শব্দ

২৬। ‘ডিভি লটারি জেতার মাধ্যমে অনেক বাংলাদেশি এখন আমেরিকায় বসবাস করছে।’—উদ্দীপকের আলোকে সাদৃশ্য রয়েছে কোনটির সঙ্গে? ‘মংড়ুর পথে’ রচনার—

ক. ঢাকার মানুষ খ. চট্টগ্রামের মানুষ

গ. রংপুরের মানুষ ঘ. মংড়ুর মানুষ

উত্তর: খ. চট্টগ্রামের মানুষ

২৭। লেখক বিপ্রদাশ বড়ুয়া ‘মংডুর পথে’ প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন মানুষের কোন বিষয়টিকে?

ক. সহজাত জীবনযাপন খ. ভ্রমণপিপাসা

গ. জীবনের অভিজ্ঞতা ঘ. দুর্দশার বাস্তব চিত্র

উত্তর: ক. সহজাত জীবনযাপন

২৮। ‘মংডুর পথে’ প্রবন্ধটিতে রান্নাঘরে কাজ করা বাঙালি মেয়েটির পূর্বপুরুষের বাড়ি কোথায়?

ক. রাউজানে খ. ভারতে

গ. লেখকের পাশের থানায় ঘ. ঢাকায়

উত্তর: গ. লেখকের পাশের থানা

২৯। মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন?

ক. নারীরা স্বাধীন খ. নারীরা পরাধীন

গ. নারীরা পরনির্ভরশীল

ঘ. নারীরা অনেকটা স্বাধীন

উত্তর: গ. নারীরা পরনির্ভরশীল

৩০। ‘মংডুর পথে’ রচনার আঙ্গিকে প্রধান চরিত্র—

ক. আলাওল খ. দৌলত কাজী

গ. লেখক ঘ. ফুঙ্গি

উত্তর: গ. লেখক

৩১। ‘চুলে ফুল গোঁজা, চিরুনি ও রিবন ফিতে’—এটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য—

i. মংড়ুর নারীদের ii. মিয়ানমারের নারীদের

iii. টেকনাফের নারীদের

কোনটি সঠিক?

ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

উত্তর: গ. i ও ii

৩২। সাধারণ বর্মি রেস্তোরাঁর বৈশিষ্ট্য—

i. নিচু টেবিল ও টুল থাকে

ii. উঁচু টেবিল ও টুল থাকে

iii. মাঝারি টেবিল ও টুল থাকে

কোনটি সঠিক?

ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i

৩৩। মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে

গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে

উত্তর: ক. পূর্ব দিকে

৩৪। লেখকের হাতে ও কাঁধে কী?

ক. বাক্স খ. বস্তা গ. ঝোলাঝুলি ঘ. পাত্র

উত্তর: গ. ঝোলাঝুলি

৩৫। স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকারীদের কী বলে?

ক. আদিবাসী খ. প্রবাসী

গ. অভিবাসী ঘ. অধিবাসী

উত্তর: গ. অভিবাসী

৩৬। মহিলাদের দোকানগুলো কেমন?

ক. উচ্চমানের খ. সাধারণ মানের

গ. মাঝারি মানের ঘ. অতি সাধারণ মানের

উত্তর: ঘ. অতি সাধারণ মানের

৩৭। ‘পলাশ অভিবাসন কেন্দ্রে কাজ সেরে দ্রুত বিমানে উঠে পড়ল।’—উদ্দীপকের ‘অভিবাসন’ শব্দটি ‘মংড়ুর পথে’ রচনার যে অর্থ নির্দেশ করে তা হলো—

ক. ভিনদেশে বসবাস খ. অভিবাসনের কাজ

গ. বেরানোর বাসনা ঘ. অভিনয়ের বাসনা

উত্তর: ক. ভিনদেশে বসবাস।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল