বা ং লা ১ ম প ত্র

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা নববর্ষ
১। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে।—উদ্দীপকটির সঙ্গে আংশিক সামঞ্জস্য আছে কোনটির সঙ্গে?
ক. বুলবুল ললিতকলা খ. ছায়ানট
গ. নজরুল ইনস্টিটিউট ঘ. শান্তিনিকেতন
উত্তর: খ. ছায়ানট
২। বর্তমান আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি?
ক. বিজয় দিবস খ. স্বাধীনতা দিবস
গ. বাংলা নববর্ষ ঘ. বসন্ত উৎসব
উত্তর: গ. বাংলা নববর্ষ
৩। ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে পরাজিত হয় কোন দল?
ক. মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট
গ. কৃষক লীগ ঘ. আওয়ামী লীগ
উত্তর: ক. মুসলিম লীগ
৪। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সরকার গঠিত হলে শেরে বাংলা এ কে ফজলুল হক কী হন?
ক. স্বারাষ্ট্রমন্ত্রী খ. মুখ্যমন্ত্রী
গ. শিক্ষামন্ত্রী ঘ. আইনমন্ত্রী
উত্তর: খ. মুখ্যমন্ত্রী
৫। শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলা নববর্ষকে ছুটির দিন ঘোষাণা করে কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান?
ক. পাকিস্তানি সরকারকে
খ. পূর্ব বাংলার জনগণকে
গ. পশ্চিম বাংলার জনগণকে
ঘ. দেশবাসীকে
উত্তর: ঘ. দেশবাসীকে
৬। বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান হচ্ছে—
ক. পুণ্যাহ খ. বৈশাখী মেলা
গ. হালখাতা ঘ. বৌদ্ধপূর্ণিমা মেলা
উত্তর: খ. বৈশাখী মেলা
৭। মহামুনির বৌদ্ধপূর্ণিমা মেলা হয় কোথায়?
ক. ঠাকুরগাঁওয়ে খ. চট্টগ্রামে
গ. সিলেটে ঘ. খাগড়াছড়িতে
উত্তর: খ. চট্টগ্রামে
৮। ‘বৈসাবী’ শব্দের অর্থ কী?
ক. সাংগ্রাই খ. বিজু গ. বৈসুব ঘ. সব কটি
উত্তর: ঘ. সব কটি
৯। ‘কীর্তন’ শব্দের অর্থ কী?
ক. গুণ বর্ণনা খ. পালাগান
গ. ভালো গুণ ঘ. জারিগান
উত্তর: ক. গুণ বর্ণনা
১০। ‘বাংলা নববর্ষ’ কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. প্রবন্ধ গ. নাটক ঘ. রম্য রচনা
উত্তর: খ. প্রবন্ধ
১১। পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে পালন করতে দেওয়া হয়নি কোন উৎস?
ক. বসন্ত উৎসব খ. বাংলা নববর্ষ উৎসব
গ. নবান্ন উৎসব ঘ. হালখাতা
উত্তর: ঘ. হালখাতা
১২। বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব কোনটি?
ক. বাংলা নববর্ষ খ. ইংরেজি
গ. ঈদুল ফিতর ঘ. ঈদুল আজহা
উত্তর: ক. বাংলা নববর্ষ
১৩। বাংলা নববর্ষে কোনটির আয়োজন করা হয়?
ক. হালখাতা খ. বৈশাখী মেলা
গ. গরুর দৌড় ঘ. সব কটি
উত্তর: ঘ. সব কটি
১৪। নিচের কোনটি হিন্দি নিয়মে সাধিত শব্দ?
ক. বৈশাখ খ. বৈসাবি গ. পয়লা ঘ. নববর্ষ
উত্তর: গ. পয়লা
১৫। পয়লা শাৈখের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান ছিল কোনটি?
ক. পুণ্যাহ খ. খাজনা আদায়
গ. গৃহপূজা ঘ. হালখাতা
উত্তর: ঘ. হালখাতা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল