বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা ভাষার জন্মকথা
১৪। ভাষার ধ্বনি কীভাবে বদলে যায়?
ক. মানুষের হাতে হাতে খ. মানুষের কানে কানে
গ. মানুষের চোখে চোখে ঘ. মানুষের মুখে মুখে
উত্তর: ঘ. মানুষের মুখে মুখে
১৫। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত শাখা হলো—
ক. বাংলা ভাষা খ. ভারতীয় অনার্য ভাষা
গ. ভারতীয় আর্য ভাষা ঘ. ইউরোপীয় ভাষা
উত্তর: গ. ভারতীয় আর্য ভাষা
১৬। ‘বাংলা ভাষার ইতিহাস জানতে কয়েক হাজার বছর পিছিয়ে যেতে হবে’—কেন?
ক. বাংলা ভাষার ইতিহাস পুরোনো
খ. বাংলা ভাষার ইতিহাস কয়েক হাজার বছর আগের
গ. বাংলা ভাষার ইতিহাস সেকেলে
ঘ. বাংলা ভাষার ইতিহাস গ্রাম্য ইতিহাস
উত্তর: খ. বাংলা ভাষার ইতিহাস কয়েক হাজার বছর আগের
১৭। ঋগ্বেদের মন্ত্রগুলোকে মুখস্থ করা হতো কেন?
ক. মনে রাখতে খ. পবিত্র মন্ত্র বলে
গ. পূজা করতে ঘ. কবিতা লিখতে
উত্তর: খ. পবিত্র মন্ত্র বলে
১৮। ‘শ্লোক’ বলতে বোঝায়—
ক. বাংলা ভাষায় রচিত কবিতা
খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
গ. প্রাচ্য ভাষায় রচিত কবিতা
ঘ. মৈথিলি ভাষায় রচিত কবিতা
উত্তর: খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
১৯। ‘বিধিবদ্ধ’ বলতে বোঝানো হয়েছে—
ক. নিয়ম দ্বারা শাসিত খ. অনিয়মের শাসন
গ. বিশৃঙ্খল অবস্থা ঘ. অরাজক পরিস্থিতি
উত্তর: ক. নিয়ম দ্বারা শাসিত
২০। ‘দুর্বোধ্য’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে—
ক. সহজে বোঝা যায় না যা খ. সহজে বোঝা যায় যা
গ. সহজ ব্যাপার যা ঘ. সহজে ঘটে যা
উত্তর: ক. সহজে বোঝা যায় না যা
২১। ‘কন্যা’ শব্দের বেশি প্রচলিত সমার্থক শব্দ—
ক. দুহিতা খ. তনয়া গ. মেয়ে ঘ. সুতা
উত্তর: গ. মেয়ে
২২। ‘ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত শাখা হলো—
ক. বাঙলা ভাষা খ. ভারতীয় অনার্য ভাষা
গ. ভারতীয় আর্য ভাষা ঘ. ইউরোপীয় ভাষা
উত্তর: গ. ভারতীয় আর্য ভাষা
২৩। ভারতীয় আর্যভাষার প্রাচীন ভাষাগুলোকে কী বলা হয়?
ক. প্রাচীন ভারতীয় আর্য ভাষা
খ. পুরাতন ভারতীয় আর্য ভাষা
গ. বর্তমান ভারতীয় আর্য ভাষা
ঘ. আধুনিক ভারতীয় আর্য ভাষা
উত্তর: ক. প্রাচীন ভারতীয় আর্য ভাষা
২৪। মধ্যভারতীয় আর্যভাষার সাথে সাদৃশ্য লক্ষ করা যায় যে ভাষাটির—
ক. সংস্কৃত খ. বৈদিক গ. প্রাকৃত ঘ. শোক ভাষা
উত্তর: গ. প্রাকৃত
২৫। ‘সহজে বোঝা যায় না’—এমন অর্থ বোঝাতে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
ক. শ্লোক খ. দুর্বোধ্য গ. উদ্ভব ঘ. ভাষাতাত্ত্বিক
উত্তর: খ. দুর্বোধ্য
২৬। একসময় সাধারণ মানুষের কথা বলার ভাষা হিসেবে কোনটি ব্যবহূত হতো?
ক. সংস্কৃত খ. বৈদিক গ. প্রাকৃত ঘ. ব্রজবুলি
উত্তর: গ. প্রাকৃত
২৭। ‘বাংলা ভাষার কথা’ প্রবন্ধটি পাঠ কালে ভাষার প্রতি কোন অনুভূতিকে উদ্বুদ্ধ করে?
ক. দেশপ্রেম খ. সেবাব্রতী
গ. হূদ্যতা ঘ. ভালোবাসা
উত্তর: ক. দেশপ্রেম
২৮। ‘নিয়ম দ্বারা শাসিত’ কথাটির পরিচয় যে শব্দটির মাধ্যমে প্রকাশ পায়—
ক. দুর্বোধ্য খ. উদ্ভব গ. বিধিবদ্ধ ঘ. উৎপত্তি
উত্তর: গ. বিধিবদ্ধ
২৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ মূলত একটি—
ক. উপন্যাস খ. গল্প গ. নাটক ঘ. প্রবন্ধ
উত্তর: ঘ. প্রবন্ধ
৩০। নিচের কোন শব্দের গঠন ‘প্র’ উপসর্গের পরিচয় পাওয়া যায়?
ক. প্রাকৃত খ. প্রাচীন গ. প্রত্যেক ঘ. প্রকাশ
উত্তর: ঘ. প্রকাশ
৩১। ‘তা কথ্য ছিল না।’ কথাটি প্রযোজ্য যে ভাষা সম্পর্কে—
i. প্রাকৃত ii. সংস্কৃত iii. বাংলা
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii
৩২। ‘প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম’—এ প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে—
i. এটি দৈনন্দিন জীবনের ভাষা
ii. এটি সাধারণ মানুষের ব্যবহার্য ভাষা
iii. এটি উচ্চ শ্রেণির ভাষা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা