বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

পড়ে পাওয়া

আরিফ টেক্সিক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। হঠাত্ গাড়ির ভেতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল, একটি মানিব্যাগ পড়ে আছে সিটের ওপর। ব্যাগে অনেক ডলার। কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকার অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায়।

প্রশ্ন:

ক) ‘পড়ে পাওয়া’ কী ধরনের রচনা?

খ) ‘ওর মতো কত লোক আসবে’—বিধুর কথাটির অর্থ বুঝিয়ে লেখো।

গ) উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সাথে তুলনা করা যায়? বুঝিয়ে লেখো।

ঘ) ‘কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি ‘পড়ে পাওয়া’—গল্পের মূল সুরকেই ধারণ করে আছে—মূল্যায়ন করো।

উত্তর: ক. ‘পড়ে পাওয়া’ একটি কিশোর গল্প।

উত্তর: খ. ‘ওর মতো কত লোক আসবে’—বিধুর কথাটির অর্থ, মিথ্যা মালিক সেজে অনেকেই টিনের ক্যাশ বাক্সের লোভে আসতে পারে।

‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরেরা একটি টিনের ক্যাশ বাক্স কুড়িয়ে পেয়ে তা মালিককে ফেরত দেওয়ার পরিকল্পনা করে পোস্টার ‘ওর মতো কত লোক আসবে’ বিধুর কথাটির অর্থ লাগায়। টিনের সেই ক্যাশ বাক্স পাওয়ার লোভে প্রথম দিনই ভুয়া একজন মিথ্যা মালিক সেজে হাজির হয়। তাকে বেশ প্রমাণের সামনে হাজির হতে হয় এবং সে যথাযথ প্রমাণ দিতে অপারগ হয়। লোভী এই ভুয়া মালিকের সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে বিধু ওই উক্তিটি করে।

উত্তর: গ. উদ্দীপকের আরিফকে নৈতিক মানসিকতার দৃষ্টিকোণ থেকে ‘পড়ে পাওয়া’ গল্পের বিধুদের সাথে তুলনা করা যায়।

উদ্দীপকের আরিফ একজন সাধারণ মানুষ হয়েও পরের জিনিসের প্রতি কোনো ধরনের লোভ দেখায়নি। ফলে এখানে তার সততা ও নির্লোভ মনের পরিচয় আমরা পাই। ‘পড়ে পাওয়া’ গল্পে বিধুর সততাও উদ্দীপকের আরিফের অনুরূপ।

‘পড়ে পাওয়া’ গল্পের বিধু ও তার বন্ধুরা উভয়ই পড়ে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায়নি, যা উদ্দীপকের আরিফের মধ্যে আমরা লক্ষ করি। দায়িত্বশীলতার পরিচয় দিয়েই তাদের উভয়ের চরিত্রে সততার বিষয়টি প্রকাশিত হয়েছে, যাকে আমরা নৈতিকতার একটি উত্কৃষ্ট আদর্শ ধরতে পারি। উদ্দীপকের আরিফ মানিব্যাগের মালিককে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে, কিন্তু সে কোনো ঠিকানা জোগাড় করতে পারেনি। নিরুপায় হয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছে, ঠিক বিধুও তার বন্ধুদের মধ্যে আমরা এমন একটি প্রয়াস লক্ষ করি। তারা অনেক চেষ্টার পর পড়ে পাওয়া টিনের ক্যাশ বাক্সটিও মালিককে হস্তান্তর করতে সক্ষম হয়। ‘পড়ে পাওয়া’ গল্পের দিক থেকেই উদ্দীপকের আরিফকে বিধুদের নৈতিক মানসিকতার সাথে তুলনা করা চলে।

উত্তর: ঘ. ছোট হলেও ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সুরকেই ধারণ করে আছে। কারণ, গল্পের বিধু যেমন নির্লোভ মনোভাবের পরিচয় দিয়েছে, উদ্দীপকের আরিফও সেই পরিচয় দিয়েছে।

‘পড়ে পাওয়া’ গল্পে কিশোর বিধু ও তার বন্ধুরা নির্লোভ মনোভাবের পরিচয় দিয়েছে টিনের বাক্সটি পড়ে পাওয়ার পর তার মালিককে ফেরত দিয়ে। এই দুরন্ত কিশোরেরা নিজের লোভ যেমন সংবরণ করেছে, উদ্দীপকের আরিফও পাওয়া ডলার ফেরত দেওয়ার প্রচেষ্টায় একই মনোভাবের পরিচয় দিয়েছে।

‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মতোই উদ্দীপকের টেক্সিক্যাবের চালক আরিফ হঠাত্ অন্যের একটি মানিব্যাগ তার গাড়ির সিটে পড়ে থাকতে দেখতে পায়। তার গাড়িতে একজন আরোহীর ভুল করে রেখে যাওয়া মানিব্যাগ সঠিকভাবে ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় পত্রিকা অফিসে ছুটে আসে। এই মনোভাব ‘পড়ে পাওয়া’ গল্পেরই সারাংশ বটে।

অপরের জিনিসের প্রতি মানুষের লোভ না করে কোনো জিনিস পেলে তা ফেরত দেওয়াটাই মানুষের নৈতিক দায়িত্ব। ‘পড়ে পাওয়া’ গল্পে আমরা সেই একই ধরনের নৈতিক দৃষ্টিভঙ্গি দুরন্ত কিশোরদের মধ্যে দেখতে পাই। অন্যদিকে উদ্দীপকটির কলেবর স্বাভাবিকভাবেই গল্পের তুলনায় ক্ষুদ্র। তবে এরও মূল সুর গল্পের অনুরূপ। তা হলো অন্যের সম্পদ আত্মগত না করে তা যথাযথভাবে মালিকের কাছে পৌঁছানোই ন্যায়সংগত। এ কারণেই আরিফ মানিব্যাগের মালিককে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা চালায়। ওপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের ছোট হলেও তার গল্পের মূল সুরকেই ধারণ করেছে।