বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মানবধর্ম
২২। ‘মানবধর্ম’ কবিতার মাধ্যমে লালন শাহ মানুষ সম্পর্কে কী প্রকাশ করেছেন?
ক. বিদ্বান খ. উপলব্ধি গ. আধ্যাত্বিক ভাব ঘ. দর্শন
উত্তর: ঘ. দর্শন
২৩। লালন শাহ কোনটিকে বাজারে বিকিয়েছেন?
ক. বংশমর্যাদা খ. জাতপ্রথা গ. সৃষ্টিধর্ম ঘ. মানবধর্ম
উত্তর: খ. জাতপ্রথা
২৪। ‘মানবধর্ম’ কবিতায় যে ছন্দের পরিচয় পাওয়া যায়—
ক. ছন্দ খ. অক্ষরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. স্বরবৃত্ত
উত্তর: খ. অক্ষরবৃত্ত
২৫। লালন শাহ গুরুত্বপূর্ণ মনে করেন—
ক. মানবধর্মকে খ. জাতিকে গ. ধর্মকে ঘ. সৃষ্টিকে
উত্তর: ক. মানবধর্মকে
২৬। লালন শাহর প্রচারিত মানবদর্শন গড়ে উঠেছিল—
i. জ্ঞানের মাধ্যমে ii. অভিজ্ঞতার মাধ্যমে
iii. উপলব্ধির মাধ্যমে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৭। ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়।’ এ পঙিক্তটির ভাবার্থ হচ্ছে—
i. উৎপত্তিস্থলে সব পানির অভিন্ন সত্তা
ii. জন্মের সময় সব মানুষ সমান থাকে
iii. জাত গ্রহণ করে কেউ জন্মায় না
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
২৮। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম খ. মুসলিম ধর্ম গ. মানবধর্ম ঘ. সংসার ধর্ম
উত্তর: গ. মানবধর্ম
২৯। ‘জাত গেলো, জাত গেলো বলে; একি আজব কারখানা’— উদ্দীপকের মিল আছে কোন কবিতার সঙ্গে?
ক. মানবসমাজ খ. দুই বিঘা জমি
গ. পাছে লোকে কিছু বলে ঘ. মানবধর্ম
উত্তর: ঘ. মানবধর্ম
৩০। ‘মানবধর্ম’ কবিতায় মূলত কবি লালনশাহ কোন বিষয়টিকে প্রশ্ন সম্মুখীন করেছেন?
ক. মানুষের জন্মমৃত্যু খ. মানুষের সৃষ্টিরহস্য
গ. মানুষের জাত-পরিচয় ঘ. মানুষের জাতীয়তা
উত্তর: গ. মানুষের জাত-পরিচয়
৩১। মালা ও তসবি কী অর্থে মানবধর্মে ব্যবহূত হয়েছে?
ক. উপাদান খ. প্রতীক গ. যন্ত্র ঘ. বস্তু
উত্তর: খ. প্রতীক
৩২। “সব লোকে কয় লালন কী জাত সংসারে’—এখানে ‘লালন’ বলতে কোন বিষয়টি নির্দেশ করছে?
ক. বাউল লালনকে খ. মানুষ লালনকে
গ. কবি লালনকে ঘ. গায়ক লালনকে
উত্তর: খ. মানুষ লালনকে।

বঙ্গভূমির প্রতি
১। বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রেমেন্দ্র মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা