বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: মাসুক হেলাল
ছবি: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বঙ্গভূমির প্রতি
১৬। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি তাঁদের মনোভাব তুলে ধরেছেন, যাঁরা—
i. মাতৃভূমি ছেড়ে প্রবাসী হন ii. স্বদেশকে মা মনে করেন
iii. স্বদেশের স্মৃতিতে বেঁচে থাকতে চান
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii

১৭। কবিতা কিসের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে?
ক. মায়ের ক. বাবার গ. স্বদেশের ঘ. বিদেশের
উত্তর: গ. স্বদেশের
১৮। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘খেদ’ শব্দের অর্থ কী?
ক. আক্ষেপ খ. আনন্দ গ. প্রার্থনা ঘ. ভুল
উত্তর: ক. আক্ষেপ
১৯। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ব্যবহূত ‘নীর’ শব্দের সমার্থক নয় কোনটি ?
ক. পানি খ. অক্ষি গ. জল ঘ. জীবন
উত্তর: খ. অক্ষি
২০। মাইকেল মধুসূদন দত্ত যেসব ভাষায় পারদর্শী ছিলেন তা হচ্ছে—
i. বাংলা, ইংরেজি, হিব্রু ii. ফরাসি, জার্মানি, ইটালিয়ান
iii. তামিল, তেলেগু
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২১। ‘অমৃত’ শব্দের বিপরীত রূপ হচ্ছে—
ক. গরল খ. বিষাক্ত গ. সুধা ঘ. মধুর
উত্তর: ক. গরল
২২। মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. আবার আসিব ফিরে খ. নদীর স্বপ্ন
গ. মানবধর্ম ঘ. বঙ্গভূমির প্রতি
উত্তর: ঘ. বঙ্গভূমির প্রতি
২৩। কবিতায় ‘বর’ শব্দটি ব্যবহার হয়েছে কী অর্থে?
ক. স্বামী খ. স্ত্রী গ. আশীর্বাদ ঘ. শুভকর্ম
উত্তর: গ. আশীর্বাদ
২৪। নরকুলে কাকে ধন্য বলা হয়েছে?
ক. মা যাকে মনে রাখে খ. আত্মীয়তা যাকে মনে রাখে
গ. লোকে যাকে মনে রাখে ঘ. স্বদেশ যাকে মনে রাখে
উত্তর: গ. লোকে যাকে মনে রাখে
২৫। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন—
ক. দেশের সন্তান খ. দেশের শত্রু
গ. দেশের আপনজন ঘ. দেশের বন্ধু
উত্তর: ক. দেশের সন্তান।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা