বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
রচনার শিল্পগুণ
১. ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অম্বু খ. মার্তণ্ড গ. কুন্তল ঘ. হুতভুক
উত্তর: ঘ. হুতভুক
২. রচনার বড় গুণ কোনটি?
ক. অর্থব্যক্তি খ. প্রাঞ্জলতা
গ. রচনা দীর্ঘ করা ঘ. সংস্কৃত শব্দ ব্যবহার করা
উত্তর: খ. প্রাঞ্জলতা
৩. কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক নয়?
ক. মার্তণ্ড খ. বৈশ্বানর গ. বায়ুসখা ঘ. হুতভুক
উত্তর: ক. মার্তণ্ড
৪. ইশতিহারের অন্য নাম কী?
ক. বিজ্ঞপ্তি খ. বিজ্ঞাপন গ. পরোয়ানা ঘ. সমন
উত্তর: খ. বিজ্ঞাপন
৫. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে ‘জাতি’ শব্দের কয়টি অর্থ বলা হয়েছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: গ. পাঁচটি
৬. ‘কুবলয়’ অর্থ কী?
ক. পদ্ম খ. গোলাপ গ. সরোবর ঘ. শাপলা
উত্তর: ক. পদ্ম
৭.‘ঊন বর্ষায় দুনো শীত’—এটি কী?
ক. প্রবাদ খ. প্রবচন
গ. ডাক ও খনার বচন ঘ. গাঁথা
উত্তর: গ. ডাক ও খনার বচন
৮. প্রাঞ্জলতার বৈশিষ্ট্য কী?
ক. পড়ামাত্র বুঝতে পারা
খ. যা লিখতে চাই, তা সুন্দর করে লেখা
গ. লিখতে গিয়ে সুন্দর শব্দের বাছাই করা
ঘ. যা বলতে চাই, তা বলতে পারা
উত্তর: ক. পড়ামাত্র বুঝতে পারা
৯. ‘রচনার শিল্পগুণ’ কোন জাতীয় রচনা?
ক. সাহিত্যবিষয়ক খ. দর্শনবিষয়ক
গ. উপদেশমূলক ঘ. সমালোচনামূলক
উত্তর: গ. উপদেশমূলক
১০. ‘প্রাঞ্জলতা’ অর্থ কী?
ক. রসাত্মক বর্ণনা খ. কাঠিন্য
গ. শৈল্পিকতা ঘ. সহজবোধ্যতা
উত্তর: ঘ. সহজবোধ্যতা
১০. ‘অর্থব্যক্তি’ অর্থ কী?
ক. সম্পদশালী খ. ব্যক্তিত্বসম্পন্ন
গ. অর্থ প্রকাশ ঘ. অর্থের জন্য ব্যক্তি
উত্তর: গ. অর্থ প্রকাশ
১২. ‘পরিভাষা’ বলতে কী বোঝায়?
ক. পরিহাস খ. পরিতাপ গ. সুন্দর ভাষা
ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
উত্তর: ঘ. বিশেষ অর্থে ব্যবহূত শব্দ
১৩. সহজবোধ্য তথা সহজে বোঝা যায়, এমন রচনাগুণের নাম কী?
ক. অর্থব্যক্তি খ. বর্ণনাত্মক
গ. প্রাঞ্জলতা ঘ. রসাত্মক
উত্তর: গ. প্রাঞ্জলতা
১৪.কোন কথা বাড়াতে প্রাবন্ধিক নিষেধ করেছেন?
ক. অস্পষ্ট খ. দুর্বোধ্য গ. অপ্রয়োজনীয় ঘ. অনর্থক
উত্তর: ঘ. অনর্থক
১৫. মনের ভাব ঠিক ব্যক্ত হয় কিসের কারণে?
ক. সরলতার খ. সংস্কৃত শব্দের
গ. অর্থব্যক্তির ঘ. প্রাঞ্জলতার
উত্তর: গ. অর্থব্যক্তির
১৬. যেকোনো লেখা বৃথা হয়ে যায় কোন গুণের অনুপস্থিতিতে?
ক. অর্থব্যক্তি খ. প্রাঞ্জলতা গ. সুভাষণ ঘ. বাগ্ধারা
উত্তর: খ. প্রাঞ্জলতা
১৭. ‘ইশতিহার’ শব্দের কী নেই?
ক. অর্থ খ. লৌকিকতা
গ. অর্থের গোল ঘ. যোগ্যতা
উত্তর: গ. অর্থের গোল
১৮. কোনটিতে ‘হিন্দু জাতি’ অর্থে প্রয়োগ হয়েছে?
ক. কৈবর্ত খ. আর্য গ. সেমীয় ঘ. তুরানি
উত্তর: ক. কৈবর্ত
১৯. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের ভাষা কোন রীতির?
ক. সাধু খ. চলিত গ. মিশ্র ঘ. আঞ্চলিক
উত্তর: ক. সাধু
২০. ‘শিল্পগুণ’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. শিল্প ও গুণ খ. শিল্পসম্বন্ধীয় গুণ
গ. শিল্পমানসম্পন্ন ঘ. শিল্পীর গুণ
উত্তর: খ. শিল্পসম্বন্ধীয় গুণ
২১. অনেকে কোন শব্দ ব্যবহার করতে চাইবেন?
ক. ইশতিহার খ. বিজ্ঞপ্তি গ. বিজ্ঞাপন ঘ. সমন
উত্তর: গ. বিজ্ঞাপন
২২. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে প্রাবন্ধিক কী আলোচনা করেছেন?
ক. বীররস খ. শান্তরস গ. সংস্কৃত শব্দ ঘ. শিল্পগুণ
উত্তর: ঘ. শিল্পগুণ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল