বা ং লা ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
রচনার শিল্পগুণ
২৩. একটা রচনার সার্থক মূল্যায়ন হয় কিসের ওপর ভিত্তি করে?
ক. বিষয়বস্তু খ. চরিত্র গ. উপস্থাপনা ঘ. পরিধি
উত্তর: গ. উপস্থাপনা
২৪. একসময় লেখকদের কোন প্রকার শব্দ প্রয়োগে প্রতিজ্ঞা ছিল?
ক. আরবি খ. ফারসি গ. বাংলা ঘ. সংস্কৃত
উত্তর: ঘ. সংস্কৃত
২৫. ‘ঊন বর্ষায় দুনো শীত’-এর অর্থ কী?
ক. যেবার বৃষ্টি কম হয়, সেবার শীত বেশি হয়
খ. যেবার বৃষ্টি বেশি হয়, সেবার শীত বেশি হয়
গ. যেবার বৃষ্টি কম হয়, সেবার শীত কম হয়
ঘ. যেবার বৃষ্টি বেশি হয়, সেবার শীত কম হয়
উত্তর: ক. যেবার বৃষ্টি কম হয়, সেবার শীত বেশি হয়
২৬. বাক্য কখন জটিল হয়?
ক. বাক্যে সংস্কৃত ও জটিল শব্দ ব্যবহার করা হলে
খ. একটি বাক্যকে অনেক বাক্যে ভাগ করা হলে
গ. বাক্যে দুরূহ ও জটিল শব্দ ব্যবহার করা হলে
ঘ. অনেক বাক্য একত্র জড়িত করা হলে
উত্তর: ঘ. অনেক বাক্য একত্র জড়িত করা হলে।
অপূর্ব ক্ষমা
১. হজরত ইমাম হাসান (রা.)-কে বিষ দিয়েছিলেন কে?
ক. জয়নব খ. হাসনাবানু গ. কাসেম ঘ. জাএদা
উত্তর: ঘ. জাএদা
২. ‘আহা! জ্যোতির্ময় চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে।’—জ্যোতির্ময় চন্দ্রবদন কার?
ক. হজরত ইমাম হাসান (রা.)-এর
খ. হজরত ইমাম হোসেন (রা.)-এর
গ. হজরত জয়নবের (রা.) ঘ. আসগরের
উত্তর: ক. হজরত ইমাম হাসান (রা.)-এর
৩. মৃত্যুর আগে হজরত ইমাম হাসান (রা.) হজরত ইমাম হোসেন (রা.)-এর কাছ থেকে কীভাবে বিদায় নিলেন?
ক. করমর্দন করে খ. সকরুণ নয়নে নিরীক্ষণ করে
গ. আলিঙ্গন করে ঘ. ক্রন্দনের মাধ্যমে
উত্তর: গ. আলিঙ্গন করে
৪. ‘সে আমাকে চিনিতে পারিল না।’—কে চিনিতে পারিল না?
ক. হজরত ইমাম হোসেন (রা.) খ. হাসনেবানু
গ. জয়নব ঘ. জাএদা
উত্তর: ঘ. জাএদা
৫. ইমাম হাসান নির্জনে কার সঙ্গে কথা বলেছিলেন?
ক. জয়নবের সঙ্গে
খ. হজরত ইমাম হোসেন (রা.)-এর সঙ্গে
গ. জাএদার সঙ্গে ঘ. হাসনেবানুর সঙ্গে
উত্তর: গ. জাএদার সঙ্গে
৬. ‘চলিলাম’—হজরত ইমাম হাসান (রা.) এই শব্দটি দ্বারা যা বুঝিয়েছেন, তার সঙ্গে নিচের কোন শব্দটি সাদৃশ্যপূর্ণ?
ক. চিরতরে বিদায় নিলাম খ. রওনা করলাম
গ. বিদায় নিলাম ঘ. চলে গেলাম
উত্তর: ক. চিরতরে বিদায় নিলাম
৭. ‘ঈশ্বর তাহার বিচার করিবে।’—উক্তিটি কার?
ক. জাএদার খ. হজরত ইমাম হাসান (রা.)-এর
গ. হজরত ইমাম হোসেন (রা.)-এর ঘ. জয়নবের
উত্তর: খ. হজরত ইমাম হাসান (রা.)-এর
৮. ‘এসো জন্মের মতন তোমার সহিত আলিঙ্গন করি’—হজরত ইমাম হাসান (রা.) এ কথাটি কাকে বলেছিলেন?
ক. কাসেমকে খ. হজরত ইমাম হোসেন (রা.)-কে
গ. জয়নবকে ঘ. জাএদাকে
উত্তর: খ. হজরত ইমাম হোসেন (রা.)-কে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
া"�"� �_� মনোভাব প্রকাশে ব্যবহূত হয়। যেমন: ‘ভালো কবি লিলি হক একজন সত্তর দশকের’ বললে পদবিন্যাস সঠিকভাবে না হওয়ায় মনোভাবটি প্রকাশে ব্যাহত হয়েছে। কিন্তু ‘লিলি হক সত্তর দশকের একজন ভালো কবি’ বললে পদবিন্যাস সঠিক হওয়ার কারণে এতে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, তাই বাক্যের মধ্যে আসত্তিগুণ থাকা আবশ্যক।
যৌগিক বাক্য: যে বাক্যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকে, তাকে যৌগিক বাক্য বলে। স্বাধীন বাক্যগুলো ও, এবং, কিংবা, নতুবা, কিন্তু ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত তাকে। যেমন: কামাল এবং জামাল প্রত্যহ স্কুলে যায়।
ক্রিয়া বিশেষণ: যে বিশেষণ পদে কোনো ক্রিয়াপদের গুণ, প্রকৃতি বা অবস্থা প্রকাশিত হয়, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন: ‘সচকিতে’ বীবর দেখিলা সম্মুখে; উত্তরিলা ‘কাতরে’ রাবণি ইত্যাদি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল