বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরকিঙ্কর শব্দটির অর্থ চিরদাস

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-৩

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অপূর্ব ক্ষমা

৯. জায়েদা স্বামীকে বিষ প্রয়োগ করলেন কী কারণে?

ক. প্রতিহিংসার কারণে খ. সম্পত্তি লাভের জন্য

গ. হাসান (রা.)-এর দ্বিতীয় বিয়ের কারণে

ঘ. হাসান (রা.)-এর শত্রুর প্ররোচনায়

উত্তর: ঘ. হাসান (রা.)-এর শত্রুর প্ররোচনায়

১০. ‘আশীর্বাদ করি, তুমি চিরজীবী হও’—হজরত ইমাম হাসান (রা.) কাকে বলেছিলেন?

ক. স্ত্রী জাএদাকে খ. ছেলে কাসেমকে

গ. স্ত্রী জয়নবকে ঘ. ভাই হোসেনকে

উত্তর: খ. ছেলে কাসেমকে

১১. মাতামহের বাক্য ‘আজ সফল হইল’—এটি কার উক্তি?

ক. জয়নবের খ. হজরত ইমাম হাসান (রা.)-এর

গ. কাসেমের ঘ. হজরত ইমাম হোসেন (রা.)-এর

উত্তর: খ. হজরত ইমাম হাসান (রা.)-এর

১২. ‘আমি আপনার চির আজ্ঞাবহ দাস।’—কার উক্তি?

ক. জিব্রাইলের খ. হজরত ইমাম হাসান (রা.)-এর

গ. দ্বারবানের ঘ. হজরত ইমাম হোসেন (রা.)-এর

উত্তর: ঘ. হজরত ইমাম হোসেন (রা.)-এর

১৩. ইমাম হাসান ও এজিদের মধ্যে কোন বিষয়ে

দ্বন্দ্ব ছিল?

ক. রাজনৈতিক খ. পারিবারিক গ. সামাজিক ঘ. পৈতৃক

উত্তর: ক. রাজনৈতিক

১৪. হজরত ইমাম হাসান (রা.) কীভাবে শাহাদাত বরণ করলেন?

ক. পানির তৃষ্ণায় খ. শত্রু কর্তৃক বিষ প্রয়োগে

গ. শত্রুর তরবারির আঘাতে ঘ. ছুরিকাঘাতে

উত্তর: খ. শত্রু কর্তৃক বিষ প্রয়োগে

১৫. মৃত্যুর আগে হাসান কার কাছে মার্জনা চাইলেন?

ক. হাসনেবানু ও জয়নবের কাছে খ. উপস্থিত সবার কাছে গ. স্ত্রীর কাছে ঘ. ইমাম হোসেন (রা.)-এর কাছে

উত্তর: ক. হাসনেবানু ও জয়নবের কাছে

১৬. বিষ প্রদানকারীর প্রতি ইমাম হাসান (রা.) কী প্রকাশ করেছিলেন?

ক. আক্ষেপ খ. ক্ষোভ গ. ক্রোধ ঘ. অনুযোগ

উত্তর: ক. আক্ষেপ

১৭. ইমাম হোসেন (রা.) কোথায় নিহত হয়েছিলেন?

ক. ইরাকে খ. কারবালা প্রান্তরে গ. কুফায় ঘ. মক্কায়

উত্তর: খ. কারবালা প্রান্তরে

১৮. মৃত্যুপথযাত্রী হজরত ইমাম হাসান (রা.)-এর শেষ কথা কোনটি?

ক. সখিনার সঙ্গে কাসেমের বিয়ে দিয়ো খ. চলিলাম

গ. বিষদাতাকে ক্ষমা কোরো ঘ. জাএদাকে সুখে রেখো

উত্তর: খ. চলিলাম

১৯. মদিনার খেলাফত নিয়ে কার সঙ্গে হজরত আলী (রা.)-এর বিরোধ ছিল?

ক. হজরত ইমাম হোসেন (রা.)-এর

খ. হজরত ইমাম হাসান (রা.)-এর

গ. কাসেমের ঘ. হজরত মুয়াবিয়ার (রা.)

উত্তর: ঘ. হজরত মুয়াবিয়ার (রা.)

২০. ‘অপূর্ব ক্ষমা’ গল্পে কার মহত্ত্বের কথা বলা হয়েছে?

ক. হজরত আলী (রা.)-এর

খ. হজরত ইমাম হোসেন (রা.)-এর

গ. হজরত ইমাম হাসান (রা.)-এর

ঘ. হজরত মোহাম্মদ (সা.)-এর

উত্তর: গ. হজরত ইমাম হাসান (রা.)-এর

২১. চিরকিঙ্কর শব্দটির অর্থ কী?

ক. আজ্ঞাবাহী খ. কঙ্কর গ. চিরদাস ঘ. আবিষ্কার

উত্তর: গ. চিরদাস।

ছুটি

১. ফটিক মামার বাড়ি থেকে কেন পালিয়েছিল?

ক. বই হারিয়ে ফেলেছিল বলে

খ. পরের পয়সা নষ্ট করছে ভেবে

গ. স্কুলে যাওয়া থেকে রক্ষা পাবে বলে

ঘ. ব্যামো বাধালে মামির ওপর উপদ্রব হবে মনে করে

উত্তর: ঘ. ব্যামো বাধালে মামির ওপর উপদ্রব হবে মনে করে

২. ‘বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনে।’ বাক্যটি কী ধরনের?

ক. উপহাসসূচক খ. শ্লেষাত্মক গ. বিদ্রূপাত্মক ঘ. ব্যঙ্গাত্মক

উত্তর: গ. বিদ্রূপাত্মক।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল