মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বইপড়া
৩৬। ‘আমাদের জাত মানুষ হবে’ বলতে লেখক ‘বইপড়া’ প্রবন্ধে কী বুঝিয়েছেন?
ক. সবাই শিক্ষিত হবে খ. সবাই মর্যাদাবান হবে
গ. সবাই উন্নত হবে ঘ. সবাই সচেতন হবে
উত্তর: ক. সবাই শিক্ষিত হবে
৩৭। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।’—‘বইপড়া’ প্রবন্ধে ‘মনের দাবি’ বলতে কী বোঝানো হয়েছে?
i. সাহিত্যচর্চা ii. শিক্ষা লাভ iii. জ্ঞানার্জন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
উত্তর: গ. i ও iii.
মহেশ
১। গফুর একটা কথারও জবাব দিল না কেন?
ক. অনুশোচনায় খ. ভয়ে গ. ক্ষোভে ঘ. দুঃখে
উত্তর: ঘ. দুঃখে
২। গফুর তর্করত্নের কাছে কয় কাহন খড় ধার চেয়েছিল?
ক. দুই কাহন খ. তিন কাহন গ. চার কাহন ঘ. পাঁচ কাহন
উত্তর: ক. দুই কাহন
৩। ‘মহেশ’ গল্পে নিচের কোনটি বর্ণিত হয়েছে?
ক. দরিদ্র ও নীচু স্তরের মানুষের জীবনকাহিনি
খ. মধ্য নাগরিকদের জীবনকাহিনি
গ. জমিদারের অত্যাচারের কাহিনি
ঘ. উঁচু স্তরের মানুষের জীবনকাহিনি
উত্তর: ক. দরিদ্র ও নীচু স্তরের মানুষের জীবনকাহিনি
৪। ‘তোরা তো রামরাজত্বে বাস করিস, তাই তার নিন্দে করিস মরিস’—কার উক্তি?
ক. পেয়াদার খ. মানিক ঘোষের
গ. শিবচরণ বাবুর ঘ. তর্করত্নের
উত্তর: ঘ. তর্করত্নের
৫। কখন আমিনা গফুরকে বলল, ‘ঘরে চাল নেই।’
ক. সকালে খ. দুপুরে গ. দ্বিপ্রহরে ঘ. রাতে
উত্তর: ঘ. রাতে
৬। ‘ওদের অনেক আছে তবু দেয় না।’—কার প্রসঙ্গে বলা হয়েছে?
ক. জমিদারদের খ. তর্করত্নের
গ. শিবচরণ বাবুর ঘ. মানিক ঘোষের
উত্তর: খ. তর্করত্নের
৭। ‘মহেশ’ গল্পে কোন মাসের প্রাধান্য লক্ষ করা যায়?
ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ গ. চৈত্র ঘ. ভাদ্র
উত্তর: ক. বৈশাখ
৮। ‘তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা।’—এখানে কার কথা বলা হয়েছে?
ক. গফুরের খ. আমিনার গ. পেয়াদার ঘ. মহেশের
উত্তর: ঘ. মহেশের
৯। গফুর কাশিপুর গ্রাম ছেড়ে চলে যায়। কারণ—
ক. ধর্মের কারণে খ. শাস্তির ভয়ে
গ. শিবচরণের ভয়ে ঘ. প্রায়শ্চিত্তের জন্য
উত্তর: গ. শিবচরণের ভয়ে
১০। ‘মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়।’—এখানে কোন রানীকে উদ্দেশ করা হয়েছে?
ক. রানী এলিজাবেথ খ. রানী ফুলন
গ. রানী ভিক্টোরিয়া ঘ. রানী অম্বিকা
উত্তর: গ. রানী ভিক্টোরিয়া
১১। ‘মহেশ’ গল্পে গফুর ও আমিনার মধ্যে লেখক একটা ছলনার অভিনয়ের কথা বলেছেন—এটি কে লক্ষ করেছেন?
ক. তর্করত্ন খ. মানিক ঘোষ গ. দেবতা ঘ. বিধাতা
উত্তর: ঘ. বিধাতা
১২। ‘মহেশ’ গল্পের ষাঁড়টি কোন গাছের সঙ্গে বাঁধা ছিল?
ক. পিটালিগাছের সঙ্গে খ. বাবলাগাছের সঙ্গে
গ. বরইগাছের সঙ্গে ঘ. জামগাছের সঙ্গে
উত্তর: গ. বরইগাছের সঙ্গে
১৩। ‘গরুটার জন্য এক আঁটি ফেলে রাখতে নেই? ব্যাটা কসাই।’—এখানে কী প্রকাশ পেয়েছে?
ক. নিষ্ঠুর অভিযোগ খ. নিষ্ঠুর অভিমান
গ. নিষ্ঠুর গালি ঘ. নিষ্ঠুর ক্ষোভ
উত্তর: ক. নিষ্ঠুর অভিযোগ
১৪। ‘ইশ্! সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ।’—এখানে কী প্রকাশিত হয়েছে?
ক. ক্রোধ খ. বিদ্রূপ গ. ব্যঙ্গ ঘ. ক্ষোভ
উত্তর: খ. বিদ্রূপ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল