বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রষ্ঠ মুন্সি আবদুর রব
বীরশ্রষ্ঠ মুন্সি আবদুর রব

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-২৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
দুজন বীরশ্রেষ্ঠ
৩। ‘স্বাধীনতা রক্ষার চিরস্থায়ী প্রতিজ্ঞা’—অর্থ কী রক্ষা করা?
ক. গণতন্ত্র খ. সীমান্ত
গ. মৌলিক অধিকার ঘ. সার্বভৌমত্ব
উত্তর: ঘ. সার্বভৌমত্ব

৪। বাঙালিদের হাতে ছিল কোনটি?
ক. ভয় আর আতঙ্ক খ. শুধু আবেগ
গ. অপরিমেয় দেশপ্রেম ঘ. আধুনিক মারণাস্ত্র
উত্তর: গ. অপরিমেয় দেশপ্রেম
৫। যাঁরা দেশের জন্য জীবন দিলেন, তাঁরা আমাদের কী?
ক. নেতা খ. স্মরণাতীত গ. পথিকৃৎ ঘ. অহংকার
উত্তর: ঘ. অহংকার
৬। বীরশ্রষ্ঠ রুহুল আমিন কোন যুদ্ধজাহাজের ইঞ্জিনরুম আর্টিফিসার ছিলেন?
ক. পদ্মা খ. পাভেল. গ. পরশ ঘ. পলাশ
উত্তর: ঘ. পলাশ
৭। ল্যান্স নায়েক মুন্সি আবদুর রব কবে শহীদ হন?
ক. ১৯৭১ সালের ২০ এপ্রিল খ. ১৯৭১ সালের ২১ এপ্রিল
গ. ১৯৭১ সালের ২০ মার্চ ঘ. ১৯৭১ সালের ২০ ফেব্রুয়ারি
উত্তর: ক. ১৯৭১ সালের ২০ এপ্রিল
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণায় বাংলার মানুষ কী হলো?
ক. আনন্দিত খ. ভয় গ. উদ্বেল ঘ. সাহসী
উত্তর: গ. উদ্বেল
৯। ‘আবদুর রব বেশ মেধাবী ছাত্র, আমরা ওকে যশস্বী দেখতে চাই।’—এ কথা বললেন?
ক. নেতা খ. দেশের মানুষ গ. স্কুল শিক্ষক ঘ. মসজিদের ইমাম
উত্তর: গ. স্কুলের শিক্ষক
১০। স্বাধীনতার ডাকে আবদুর রবের বাঙালি চেতনা কিসের মতো বিশাল হলো?
ক. নদীর মতো খ. আকাশের মতো
গ. সমুদ্রের মতো ঘ. মাঠের মতো
উত্তর: গ. সমুদ্রের মতো
১১। নিচের কোনটি জলপথ?
ক. হিরণ পয়েন্ট খ. রাঢ়ীখাল গ. মহালছড়ি ঘ. হিমছড়ি
উত্তর: গ. মহালছড়ি
১২. বীরশ্রেষ্ঠ আবদুর রবের অব্যর্থ ও নির্ভুল নিশানায় কয়টি স্পিডবোট ডুবে গেল?
ক. দুটি খ. তিনটি গ. পাঁচটি ঘ. সাতটি
উত্তর: ঘ. সাতটি
১৩। ‘দুজন বীরশ্রেষ্ঠ’ গল্পের আলোকে পাকিস্তানিরা কী নিয়ে পালাল?
ক. সাতটি স্পিডবোট নিয়ে খ. দুটি লঞ্চ নিয়ে
গ. অস্ত্র নিয়ে ঘ. নৌকা নিয়ে
উত্তর: খ. দুটি লঞ্চ নিয়ে
১৪। ‘গভীর সে নিদ্রা, গৌরবের সে শয়ান।’—কার প্রসঙ্গে বলা হয়েছে?
ক. বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রসঙ্গে
খ. বীরশ্রেষ্ঠ আবদুর রবের প্রসঙ্গে
গ. মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে ঘ. ভাষাশহীদদের প্রসঙ্গে
উত্তর: খ. বীরশ্রেষ্ঠ আবদুর রবের প্রসঙ্গে
১৫। মুক্তিযুদ্ধের কোন রণতরীটি প্রথম ধ্বংস হলো?
ক. পলাশ খ. পাভেল. গ. পদ্মা ঘ. পরশ
উত্তর: গ. পদ্মা
১৬। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
ক. ১০ নম্বর সেক্টরে খ. ২ নম্বর সেক্টরে
গ. ৫ নম্বর সেক্টরে ঘ. ১ নম্বর সেক্টরে
উত্তর: খ. ২ নম্বর সেক্টরে
১৭। ‘পাকিস্তানি শাসক এবং হানাদার বাহিনীকে বাংলা ছাড়তে হবে’—এ প্রতিজ্ঞা কার?
ক. মুক্তিযোদ্ধাদের খ. মুন্সি আবদুর রবের
গ. রুহুল আমিনের ঘ. তরুণ যোদ্ধাদের
উত্তর: ক. মুক্তিযোদ্ধাদের
১৮। মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে বড় কী?
ক. দেশপ্রেম খ. দেশের মানুষ
গ. দেশের স্বাধীনতা ঘ. যুদ্ধ
উত্তর: গ. দেশের স্বাধীনতা।
১৯। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোট কতটি উপাধি দেওয়া হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা