বা ং লা ২ য় প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন অংশ-২৫
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পত্র লিখন
১২। পত্রের শিরোনামের কয়টি অংশ?
ক. দুটি খ. চারটি গ. ছয়টি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: ক. দুটি
১৩। সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে লিখিত পত্রের নাম কী?
ক. চুক্তিপত্র খ. নামপত্র
গ. ব্যক্তিগত পত্র ঘ. আবেদনপত্স
ঠিক উত্তর: ঘ. আবেদনপত্র
১৪। পোস্টকার্ড বা খামের ডান দিকে লিখতে হয় কী?
ক. প্রেরকের নাম ও ঠিকানা খ. তারিখ ও সন
গ. মূল বিষয়বস্তু ঘ. প্রাপকের নাম ও ঠিকানা
সঠিক উত্তর: ঘ. প্রাপকের নাম ও ঠিকানা
১৫। বাংলা চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান?
ক. সংস্কৃত খ. ফারসি গ. বৈদিক ঘ. ইংরেজি
সঠিক উত্তর: ঘ. ইংরেজি
১৬। পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র কোন দুই প্রকার?
ক. ব্যক্তিগত ও ব্যবহারিক খ. ব্যক্তিগত ও বাণিজ্যিক
গ. ব্যবহারিক ও বৈষয়িক ঘ. বৈষয়িক ও আবেদনপত্র
সঠিক উত্তর: ক. ব্যক্তিগত ও ব্যবহারিক
১৭। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
ক. পত্রের ভাষা খ. পত্রের বক্তব্য বিষয়
গ. পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ
সঠিক উত্তর: খ. পত্রের বক্তব্য বিষয়
১৮। কোন শ্রেণীর পত্রে জীবনবৃত্তান্ত উল্লেখ করতে হয়?
ক. ব্যক্তিগত পত্রে খ. সংবর্ধনা পত্রে
গ. চাকরির আবেদনপত্রে ঘ. সংবাদপত্রের চিঠিতে
সঠিক উত্তর: গ. চাকরির আবেদনপত্রে
১৯। মানপত্রে কোনটি প্রধান্য পায়?
ক. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা
খ. উদ্দিষ্ট ব্যক্তির জীবনবৃত্তান্ত
গ. উদ্দিষ্ট ব্যক্তির আকার-প্রকৃতি ঘ. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা
সঠিক উত্তর: ক. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা
২০। পত্রের কোন অংশ ছাড়া পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. সম্বোধন খ. শিরোনাম গ. পত্রগর্ভ ঘ. স্বাক্ষর
সঠিক উত্তর: গ. পত্রগর্ভ
২১। কোন পত্র আসলে পত্র নয়?
ক. আবেদনপত্র খ. ব্যবসায়িক পত্র
গ. মানপত্র ঘ. ব্যক্তিগত পত্র
সঠিক উত্তর: গ. মানপত্র
২২। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?
ক. টেলিফোন খ. পত্র গ. বেতার ঘ. টেলিগ্রাম
সঠিক উত্তর: খ. পত্র
২৩। পত্রের কোন অংশকে গর্ভাংশ বলা হয়?
ক. সম্বোধন অংশকে খ. ঠিকানা অংশকে
গ. মূল বিষয় অংশকে ঘ. লেখকের স্বাক্ষর অংশকে
সঠিক উত্তর: গ. মূল বিষয় অংশকে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল