বা ং লা ২ য় প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন অংশ-২৬
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পত্র লিখন
২৪। কোনটির অভাবে চিঠিপত্র ‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়?
ক. সঠিক দিন-তারিখ খ. প্রেরকের ঠিকানা
গ. পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
ঘ. প্রয়োজনীয় সীলমোহর
সঠিক উত্তর: গ. পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
২৫। মাতার নিকট পুত্রের পত্রে সম্বোধন কোনটি হবে?
ক. পাক জনাবেষু খ. শ্রদ্ধাস্পদ
গ. পাক জনাব ঘ. প্রিয় আম্মাজান
সঠিক উত্তর: ঘ. প্রিয় আম্মাজান
২৬। সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কী?
ক. আবেদনপত্র খ. দলিলপত্র
গ. বিজ্ঞপ্তিপত্র ঘ. চুক্তিপত্র
সঠিক উত্তর: খ. দলিলপত্র
২৭। পত্রলেখকের ঠিকানা কোন অংশে লিখতে হয়?
ক. পত্রের শুরুতে খ. পত্রের শেষে গ. পত্রের ওপরে ডান পাশে ঘ. পত্রের ওপরের মাঝখানে
সঠিক উত্তর: গ. পত্রের ওপরে ডান পাশে।
অনুবাদ
১। অনুবাদ কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর: ক. দুই প্রকার
২। ‘No pains, no gains’-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি
খ. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
গ. বজ্র আঁটুনি ফসকা গেরো
ঘ. কষ্ট না করলে কেষ্ট মেলে না
সঠিক উত্তর: ঘ. কষ্ট না করলে কেষ্ট মেলে না
৩। সুষ্ঠু অনুবাদ দুই শ্রেণীতে বিভক্ত—শ্রেণী দুটি কী কী?
ক. অনুবাদ ও ভাবানুবাদ খ. অনুবাদ ও আক্ষরিক
গ. আক্ষরিক ও ভাবানুবাদ ঘ. আক্ষরিক ও ইচ্ছানুরূপ
সঠিক উত্তর: গ. আক্ষরিক ও ভাবানুবাদ
৪। অনুবাদ করার সময় কোন বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়?
ক. বানানের প্রতি খ. বিন্যাসের প্রতি
গ. অর্থের প্রতি ঘ. বারবার পড়ার প্রতি
সঠিক উত্তর: ঘ. বারবার পড়ার প্রতি
৫। অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে?
ক. মৌলিকতা ও প্রাঞ্জলতা
খ. প্রাঞ্জলতা ও কাঠিন্য
গ. সহজবোধ্যতা ও পাণ্ডিত্য
ঘ. সৌকর্যতা ও গাম্ভীর্যতা
সঠিক উত্তর: ক. মৌলিকতা ও প্রাঞ্জলতা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা