বা ং লা ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-২৭ (শেষ)
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অনুবাদ
৬। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের ওপর নির্ভর করে?
ক. ভাবের খ. লেখনীর গ. বিষয়ের ঘ. বিন্যাসের
সঠিক উত্তর: গ. বিষয়ের
৭। অনুবাদের ক্ষেত্রে মূল বাক্য অতি দীর্ঘ হলে কী করতে হবে?
ক. বাক্য দীর্ঘই রাখতে হবে খ. বাক্য সংক্ষিপ্ত করে নিতে হবে
গ. ভেঙে ছোট ছোট বাক্য করতে হবে
ঘ. কেবল দুটি বাক্য করতে হবে
সঠিক উত্তর: গ. ভেঙে ছোট ছোট বাক্য করতে হবে
৮। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?
ক. পড়াশোনার ওপর খ. নির্ধারণের ওপর
গ. ভাষান্তরের ওপর ঘ. অভ্যাসের ওপর
সঠিক উত্তর: ঘ. অভ্যাসের ওপর
৯। অনুবাদের ভাষা কীরূপ হওয়া উচিত?
ক. সহজ, সরল ও প্রাঞ্জল খ. কঠিন, দুর্বোধ্য
গ. বাংলা-ইংরেজি মিশ্রিত ঘ. কঠিন অথচ সরল
সঠিক উত্তর: ক. সহজ, সরল ও প্রাঞ্জল
১০। অনুবাদ কোনটির সহায়ক?
ক. জ্ঞানচর্চার খ. ভাষার উন্নতির গ. প্রতিভা বিকাশের ঘ. কাব্য রচনার
সঠিক উত্তর: ক. জ্ঞানচর্চার
১১। কোনটির বাংলা অনুবাদ করা যায় না?
ক. প্রাণী ও পদার্থের নাম খ. স্থান ও ব্যক্তির নাম
গ. বস্তু ও দ্রব্যের নাম ঘ. দ্রব্য ও গুণের নাম
সঠিক উত্তর: খ. স্থান ও ব্যক্তির নাম
১২। কোন ধরনের অনুবাদে অনেক সময় মূলের সঙ্গে অনুবাদের সংগতি রক্ষিত হয় না?
ক. চিন্তামূলক খ. আক্ষরিক গ. ভাবানুবাদ ঘ. বর্ণনামূলক
সঠিক উত্তর: গ. ভাবানুবাদ।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ