বা ং লা ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ শামীম, প্রভাষক

প্রশ্নোত্তর  সমাস

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সমাস কাকে বলে? সমাসের প্রয়োজনীয়তা লেখ।

উত্তর: সমাসের সংজ্ঞা: পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে।

প্রয়োজনীয়তা: সমাসের বহুবিধ প্রয়োজনীয়তা রয়েছে। নিচে পর্যায়ক্রমে তা দেওয়া হলো:

ভাষা সংক্ষিপ্তকরণ: সমাস শব্দের অর্থ সংক্ষেপকরণ। অর্থাৎ সমাস বাক্যের সংক্ষেপ সাধন করে। যেমন ‘যাদের অন্ন নেই, তারাই দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়’—এ বৃহৎ বাক্যটিকে সমাস সাধিত পদ ব্যবহার করে আমরা বলতে পারি, নিরন্নরা প্রতিদ্বারে ঘুরে বেড়ায়। অনুরূপ— ‘মাস্টার সাহেবের ঘরে আশ্রিত জমাই বাষ্প দ্বারা চালিত যানে ঢাকা গেলেন’; না বলে সংক্ষিপ্তাকারে আমরা বলতে পারি, মাস্টার সাহেবের ঘরজামাই বাষ্পযানে ঢাকা গেলেন।

নতুন শব্দ গঠন: সমাস নতুন শব্দ গঠনের একটি অভিনব পদ্ধতি। যেমন—জায়া ও পতি দুটো শব্দের মিলনে সমাসসাধিত নতুন শব্দ দম্পতি।

ভাষার শ্রুতিমধুরতা বৃদ্ধি: সমাস ভাষাকে শ্রুতিমধুর প্রাঞ্জল ও ছন্দোময় করে তোলে। যেমন—‘রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন’ না বলে, ‘রাজা সিংহাসনে বসে আছেন’ বললে বাক্যটি সুন্দর শোনায়।

বিশেষ্য ও বিশেষণ পদ গঠন: বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদ সর্বদা বিশেষণ রূপে ব্যবহূত হয়। যেমন:ক) পীত অম্বর যাহার=পীতাম্বর (কৃষ্ণ) বিশেষণ। খ) ন অতি দীর্ঘ=নাতিদীর্ঘ (বিশেষণ)। গ) হাতে পরার ঘড়ি=হাতঘড়ি (বিশেষ্য)।

তুলনাকরণ: দুই পদের মধ্যে তুলনা বোঝাতেও সমাস ব্যবহূত হয়ে থাকে। যেমন: বিষাদ রূপ সিন্ধু=বিষাদসিন্ধু। প্রেম রূপ দরিয়া=প্রেমদরিয়া।

সহচর শব্দ গঠন: সমাজের মাধ্যমে সহচর শব্দ গঠিত হয়। যেমন: সোনা ও রূপা=সোনারূপা।

প্রশ্ন: উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য উদাহরণসহ দেখাও।

উত্তর: যার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে তুলনা করা হয় তাকে উপমান এবং যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে। যে বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের জন্য তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে।

উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য:

Dcgvb KgÆaviq mgvm                                উপমিত কর্মধারয় সমাস

১। উপমেয় পদের উল্লেখ থাকে না                                ১। সাধারণ ধর্মের উল্লেখ থাকে না।

২। উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়।                                 ২। উপমান পদের সঙ্গে উপমেয় পদের সমাস হয়।

৩। এ সমাসের পদগুলো বিশেষণ।

উদাহরণ: ভ্রমর কৃষ্ণ কেশ/ ভ্রমরের ন্যায় কৃষ্ণ যে

কেশ =ভ্রমর কেশ। এখানে ‘ভ্রমর’ উপমান

এবং ‘কেশ’ সাধারণ ধর্ম।                                                 ৩। এ সমাসের পদগুলো বিশেষ্য।

                                                                      উদাহরণ: পুরুষ সিংহের ন্যায়=পুরুষ সিংহ।

                                                                     এখানে ‘পুরুষ’ উপমেয়া এবং ‘সিংহ’ উপমান।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল