বা ং লা ২ য় প ত্র
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-২
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
১৮. মানুষের কণ্ঠনিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. ভাষা
সঠিক উত্তর: ঘ. ভাষা
১৯. সব মানুষের ভাষা কী দ্বারা সৃষ্ট হয়?
ক. বাগ্যন্ত্র খ. মুখ গ. কণ্ঠ ঘ. মুখবিহ্বর
সঠিক উত্তর: ক. বাগ্যন্ত্র
২০. দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক. ভাষার খ. শব্দের গ. মানুষের ঘ. চিন্তাভাবনার
সঠিক উত্তর: ক. ভাষার।
২১. চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি কোন ধরনের শব্দ?
ক. তত্সম খ. তদ্ভব গ. দেশি ঘ. বিদেশি
সঠিক উত্তর: ক. তত্সম
২২. কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডিঙ্গা ইত্যাদি কোন ধরনের শব্দ?
ক. অর্ধতত্সম খ. দেশি গ. বিদেশি ঘ. তামিল
সঠিক উত্তর: খ. দেশি
২৩. নামাজ, গুনাহ, দোজখ, বেহেশত, রোজা ইত্যাদি কোন ধরনের শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. ইংরেজি ঘ. পর্তুগিজ
সঠিক উত্তর: খ. ফারসি
২৪. রিকশা, হারিকিরি ইত্যাদি কোন ধরনের শব্দ?
ক. জাপানি খ. চীনা গ. তুর্কি ঘ. গুজরাটি
সঠিক উত্তর: ক. জাপানি
২৫. ‘চা, চিনি’ কোন ধরনের শব্দ?
ক. চীনা খ. পাঞ্জাবি গ. তুর্কি ঘ. মিয়ানমার।
সঠিক উত্তর: ক. চীনা।
বাংলা ব্যাকরণ
১. প্রতিটি ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
সঠিক উত্তর: খ. চারটি
২. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: গ. চারটি
৩. কী কারণে ব্যাকরণপাঠের প্রয়োজন?
ক. ভাষা শিক্ষার জন্য
খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
গ. ভাষা বিষয়ে জ্ঞানদানের জন্য
ঘ. ভাষার বিকাশের জন্য
সঠিক উত্তর: খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
৪. ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. বাক্যতত্ত্ব ঘ. ছন্দতত্ত্ব
সঠিক উত্তর: খ. রূপতত্ত
৫. ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা
খ. ভালো লেখক তৈরি করা
গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা
ঘ. দ্রুত লেখন শেখানো
সঠিক উত্তর: খ. ভালো লেখক তৈরি করা
৬. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ভাষাতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. রূপতত্ত্বে ঘ. বাক্যতত্ত্বে
সঠিক উত্তর: খ. ধ্বনিতত্ত্বে
৭. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
সঠিক উত্তর: ক. ধ্বনিতত্ত্বে
৮. রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী?
ক. সন্ধি, ণ-ত্ব বিধান, পদ
খ. শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল
গ. পদক্রম, পদ, পরিবর্তন
ঘ. ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
সঠিক উত্তর: খ. শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল
৯. ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে?
ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর ঘ. কার
সঠিক উত্তর: খ. বর্ণ
১০. কারক, সমাস, বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. সাহিত্যতত্ত্বে
সঠিক উত্তর: ক. রূপতত্ত্বে।
১১. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তনবিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে?
ক. ধ্বনিতত্ত্ব অংশে খ. রূপতত্ত্ব অংশে
গ. বাক্যতত্ত্ব অংশে ঘ. অভিধানতত্ত্ব অংশে।
সঠিক উত্তর: গ. বাক্যতত্ত্ব অংশে।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল