বা ং লা ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি  অংশ-৩

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা ব্যাকরণ
১২. ব্যাকরণপাঠের প্রয়োজনীয়তা কী?
ক. ব্যাকরণ পাঠের ফলে ভাষার কাল নির্ণয় করা যায়
খ. ব্যাকরণ পাঠ করে ভাষায় বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি জানা যায়
গ. ব্যাকরণ মানুষকে রুচিশীল করে
ঘ. চরিত্রবান হওয়া যায়
সঠিক উত্তর: খ. ব্যাকরণ পাঠ করে ভাষায় বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি জানা যায়
১৩. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বা ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্ব খ. বাক্যতত্ত্ব
গ. রূপতত্ত্ব ঘ. ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর: গ. রূপতত্ত্ব
১৪. রূপতত্ত্বের অপর নাম কী?
ক. বাক্যতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম
সঠিক উত্তর: খ. শব্দতত্ত্ব
১৫. ‘প্রত্যয়’ ও ‘সমাস’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে
সঠিক উত্তর: গ. শব্দতত্ত্ব
১৬. বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক. ভাষা খ. প্রাতিপদিক
গ. পদক্রম ঘ. সাধিত শব্দ
সঠিক উত্তর: গ. পদক্রম
১৭. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক. বিশেষভাবে জ্ঞাপন
খ. বিশেষভাবে বিশ্লেষণ
গ. বিশেষভাবে বিয়োজন
ঘ. বিশেষভাবে সংযোজন
সঠিক উত্তর: খ. বিশেষভাবে বিশ্লেষণ
১৮. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. ড. উইলিয়াম কেরি
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. ড. মি. এন বি হ্যালহেড
সঠিক উত্তর: ঘ. ড. মি. এন বি হ্যালহেড
১৯. মৌলিক শব্দ ছাড়া অন্য সব শব্দকে কী বলে?
ক. সাধিত শব্দ খ. যৌগিক শব্দ
গ. পদক্রম ঘ. পারিভাষিক শব্দ।
সঠিক উত্তর: ক. সাধিত শব্দ।

ধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন
১। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে—
ক. ফলা খ. কার
গ. রেখা ঘ. যুক্তবর্ণ
সঠিক উত্তর: খ. কার
২। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. ফল খ. ফলা গ. ফলাই ঘ. ফলক
সঠিক উত্তর: খ. ফলা
৩। কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ ঘ. ত থ দ ধ ন
সঠিক উত্তর: ক. ক খ গ ঘ ঙ
৪। কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম
সঠিক উত্তর: ঘ. প ফ ব ভ ম
৫। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তা—
ক. স্বরলোপ খ. সমীকরণ
গ. অন্ত্যস্বরলোপ ঘ. স্বরসংগতি
সঠিক উত্তর: ঘ. স্বরসংগতি
৬। পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. ধ্বনি বিপর্যয়
গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি
সঠিক উত্তর: ঘ. অপিনিহিতি
৭। বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ২৫টি
গ. ৪০টি ঘ. ৫০টি
সঠিক উত্তর: ঘ. ৫০টি
৮। বাংলায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৮টি গ. ১০টি ঘ. ৯টি
সঠিক উত্তর: গ. ১০টি
৯। তাড়নজাত ধ্বনি কোনটি?
ক. চ, ছ খ. ড়, ঢ়
গ. ড, ঢ ঘ. ৎ, ং
সঠিক উত্তর: খ. ড়, ঢ়
১০। অঞ্জনা, মঞ্জুষা— শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কী?
ক. ন্+জ খ. ণ্+জ
গ. ঞ্+জ ঘ. ঙ্+জ
সঠিক উত্তর: গ. ঞ্+জ
১১। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন খ. ব্যঞ্জন বিকৃতি
গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. বিষমীভবন
সঠিক উত্তর: ঘ. বিষমীভবন।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

 
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল