বা ং লা ২ য় প ত্র
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-৯
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধাতু, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়
১০. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?
ক. ধাতুর্থক কর্ম খ. প্রযোজক কর্ম গ. ক্রিয়াকর্ম ঘ. প্রযোজ্য কর্ম
সঠিক উত্তর: ক. ধাতুর্থক কর্ম
১১. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?
ক. তিন খ. দুই গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর: ক. তিন
১২. মৌলিক ধাতুর অপর নাম কী?
ক. নাম ধাতু খ. সিদ্ধ ধাতু গ. প্রযোজক ধাতু ঘ. প্রযোজ্য ধাতু
সঠিক উত্তর: খ. সিদ্ধ ধাতু
১৩. শব্দমূল কোনটি?
ক. নাম প্রকৃতি খ. শব্দ প্রকৃতি গ. বিভক্তি ঘ. প্রত্যয়
সঠিক উত্তর: ক. নাম প্রকৃতি
১৪. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
ক. প্রযোজক ধাতু খ. সাধিত ধাতু গ. কর্ম ধাতু ঘ. বাচ্য ধাতু
সঠিক উত্তর: ক. প্রযোজক ধাতু।
শব্দের শ্রেণীবিভাগ
১. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তারা কোন শব্দ?
ক. যৌগিক শব্দ খ. মৌলিক শব্দ গ. ক্রিয়ামূল ঘ. প্রত্যয়
সঠিক উত্তর: ক. যৌগিক শব্দ
২. গঠন অনুসারে শব্দ কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৩ প্রকার
সঠিক উত্তর: ক. ২ প্রকার
৩. উৎস অনুসারে শব্দ কত প্রকার?
ক. ৫ প্রকার খ. ৪ প্রকার গ. ৩ প্রকার ঘ. ২ প্রকার
সঠিক উত্তর: ক. ৫ প্রকার
৪. ‘মহাযাত্রা’ কোন ধরনের শব্দ?
ক. যৌগিক শব্দ খ. যোগরূঢ় শব্দ গ. রূঢ়ি শব্দ ঘ. সাধিত শব্দ
সঠিক উত্তর: খ. যোগরূঢ় শব্দ।
পদ প্রকরণ
১. অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে?
ক. অব্যয় পদ খ. ক্রিয়াপদ গ. সর্বনাম পদ ঘ. অনুক্ত ক্রিয়াপদ
সঠিক উত্তর: ক. অব্যয় পদ
২. ব্যক্তিবাচক কর্মপদটিকে কী বলে?
ক. মুখ্য কর্ম খ. গৌণ কর্ম গ. সমধাতুজ কর্ম ঘ. ধাত্বর্থক কর্ম
সঠিক উত্তর: খ. গৌণ কর্ম
৩. ‘শনশন বায়ু বয়’—এ ব্যাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি কোন অব্যয়?
ক. অনুসর্গ অব্যয় খ. অনন্বয়ী অব্যয় গ. অনুকার অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: গ. অনুকার অব্যয়
৪. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’— ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়?
ক. অনুকার খ. বিয়োজক অব্যয় গ. সমুচ্চয়ী অব্যয় ঘ. সংযোজক অব্যয়
সঠিক উত্তর: খ. বিয়োজক অব্যয়।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল