বা ং লা ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১০
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পদ প্রকরণ
৫. চাল, চিনি, কাঠ, পানি—এগুলো কোন ধরনের বিশেষ্য?
ক. ব্যক্তিবাচক খ. জাতিবাচক গ. বস্তুবাচক ঘ. সমষ্টিবাচক
সঠিক উত্তর: গ. বস্তুবাচক
৬. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহূত হয়েছে কোনটিতে?
ক. কালো কালো চেহারা খ. কবি কবি ভাব
গ. রাশি রাশি ধন ঘ. গরম গরম জিলাপি
সঠিক উত্তর: ক. কালো কালো চেহারা
৭. ‘ধিক তারে, শত ধিক, নির্লজ্জ যে জন’—এ বাক্যে ‘শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ?
ক. ক্রিয়া বিশেষণ খ. বাক্যের বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ ঘ. বিশেষণীয় বিশেষণ
সঠিক উত্তর: গ. অব্যয়ের বিশেষণ
৮. ক্রিয়ার ভাব কত প্রকার?
ক. প্রকারবিহীন খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকার
সঠিক উত্তর: ঘ. চার প্রকার।
৯. কোন বাক্যটিতে সমধাতুর কর্ম আছে?
ক. তুমি ঘুমিয়েই দিন কাটালে খ. আজ বেশ এক ঘুম ঘুমালে
গ. এমন মেয়ে আর দেখিনি ঘ. আমার দিন কেটে গেল
সঠিক উত্তর: খ. আজ বেশ এক ঘুম ঘুমালে
১০. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব গ. সাপেক্ষ ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
সঠিক উত্তর: ক. নির্দেশক ভাব
১১. ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’—‘টাপুরটুপুর’ কোন পদ?
ক. বিশেষ্য খ. ক্রিয়া গ. অব্যয় ঘ. সর্বনাম
সঠিক উত্তর: গ. অব্যয়
১২. ধাতুর শেষে ‘অন্ত’ প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?
ক. বিশেষ্য খ. অব্যয় গ. বিশেষণ ঘ. ক্রিয়া
সঠিক উত্তর: গ. বিশেষণ
১৩. পদ সংস্থাপনার ক্রম অনুসারে ‘না’ অব্যয়টি কোথায় বসে?
ক. সমাপিকা ক্রিয়ার আগে খ. সমাপিকা ক্রিয়ার পরে
গ. অসমাপিকা ক্রিয়ার পরে ঘ. বিশেষণের পরে
সঠিক উত্তর: খ. সমাপিকা ক্রিয়ার পরে
১৪. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
ক. নাম বিশেষণ খ. ভাব বিশেষণ
গ. সমাসসিদ্ধ বিশেষণ ঘ. উপসর্গযুক্ত বিশেষণ
সঠিক উত্তর: খ. ভাব বিশেষণ
১৫. কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
ক. বাহ্, কী সুন্দর পাখি! খ. বেলা যে পড়ে এল
গ. ঝমঝম করে বৃষ্টি নামল ঘ. যত গর্জে তত বর্ষে না
সঠিক উত্তর: ক. বাহ্, কী সুন্দর পাখি!
১৬. কোন কোন পদের পুরুষ আছে?
ক. বিশেষ্য, সর্বনাম ও অব্যয় খ. বিশেষ্য, বিশেষণ ও অব্যয়
গ. বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া ঘ. বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
সঠিক উত্তর: ঘ. বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল