বা ং লা ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-২৩
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাক্যের শ্রেণীবিভাগ
২। ‘সে কি যাবে’—এটি কী ধরনের বাক্য?
ক. আদেশসূচক খ. বিস্ময়সূচক
গ. বিবৃতিমূলক ঘ. প্রশ্নসূচক
সঠিক উত্তর: ঘ. প্রশ্নসূচক
৩। কোনটি প্রশ্নসূচক বাক্য?
ক. কী খেলাই খেললে খ. তুমি অবশ্যই খেলবে
গ. আমি খেলব না ঘ. তুমি কি খেলেছ
সঠিক উত্তর: ঘ. তুমি কি খেলেছ
৪। কী সাংঘাতিক ব্যাপার—কী ধরনের বাক্য?
ক. বিবৃতিমূলক খ. প্রশ্নমূলক
গ. বিস্ময়সূচক ঘ. অনুরোধবাচক
সঠিক উত্তর: গ. বিস্ময়সূচক
৫। ‘কোথায় যাচ্ছো’—এটা কী ধরনের বাক্য?
ক. বিস্ময়সূচক খ. প্রশ্নমূলক
গ. বিবৃতিমূলক ঘ. অনুরোধমূলক
সঠিক উত্তর: খ. প্রশ্নমূলক
৬। ‘এখানে এসো’—এটা কী ধরনের বাক্য?
ক. অনুরোধজ্ঞাপক খ. বিবৃতিমূলক
গ. আদেশমূলক ঘ. বিস্ময়সূচক
সঠিক উত্তর: গ. আদেশমূলক
৭। বাকভঙ্গি কী?
ক. শব্দভঙ্গি খ. নানা ভঙ্গিতে উচ্চারণ
গ. বাক্যভঙ্গি ঘ. কী সুন্দর ফুল
সঠিক উত্তর: খ. নানা ভঙ্গিতে উচ্চারণ
৮। কোনটি বিস্ময়সূচক বাক্য?
ক. কী করবে খ. সকলের মঙ্গল হোক
গ. জয়ী হও ঘ. কী সুন্দর ফুল
সঠিক উত্তর: ঘ. কী সুন্দর ফুল
৯। বড্ড শুকিয়ে গেছিস রে’—এটি কোন অর্থ প্রকাশ করে?
ক. আদর বোঝাতে খ. দুঃখ প্রকাশে
গ. ধিক্কার প্রকাশে ঘ. প্রার্থনা
সঠিক উত্তর: ক. আদর বোঝাতে
১০। ‘আমি তোমাকে স্নেহ করি’—এটি কী ধরনের বাক্য?
ক. প্রশ্নসূচক খ. বিস্ময়সূচক
গ. বিবৃতিমূলক ঘ. আদেশমূলক
সঠিক উত্তর: গ. বিবৃতিমূলক

বাক্যের পদ-সংস্থাপনার ক্রম
১। বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
ক. প্রথমে খ. শেষে
গ. উদ্দেশ্যের পূর্বে ঘ. অব্যয় পদের পর
সঠিক উত্তর: খ. শেষে
২। অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে?
ক. প্রথমে খ. শেষে
গ. বিশেষণের পূর্বে ঘ. বিশেষ্যের পর
সঠিক উত্তর: গ. বিশেষণের পূর্বে
৩। বাক্যে বিধেয়-বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে খ. শেষে
গ. বিশেষণের পূর্বে
ঘ. বিশেষ্যের পরে
সঠিক উত্তর: ঘ. বিশেষ্যের পরে
৪। বাক্যে বহুপদময় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে খ. বিশেষ্যের পূর্বে
গ. সর্বনামের পূর্বে ঘ. শেষে
সঠিক উত্তর: গ. সর্বনামের পূর্বে
৫। ‘না’ শব্দটি বাক্যের কোথায় বসে?
ক. সমাপিকা ক্রিয়ার পূর্বে
খ. অসমাপিকা ক্রিয়ার পরে
গ. অসমাপিকা ক্রিয়ার পূর্বে
ঘ. বিশেষণের পরে
সঠিক উত্তর: গ. অসমাপিকা ক্রিয়ার পূর্বে
৬। কারক-বিভক্তিযুক্ত পদ বাক্যের কোথায় বসে?
ক. প্রথমে খ. বিশেষণের পূর্বে
গ. শেষে ঘ. বিশেষণের পরে
সঠিক উত্তর: খ. বিশেষণের পূর্বে
৭। সম্বন্ধ পদ বাক্যের কোথায় বসে?
ক. বিশেষ্যের পূর্বে
খ. বিশেষণের পূর্বে
গ. বিশেষ্যের পরে
ঘ. বিশেষণের পরে
সঠিক উত্তর: ক. বিশেষ্যের পূর্বে
৮। বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোটা কী?
ক. আসত্তি খ. স্বরভঙ্গি
গ. যোগ্যতা ঘ. পদ সংস্থাপনার ক্রম
সঠিক উত্তর: ঘ. পদ সংস্থাপনার ক্রম।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল