বা ং লা ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-২৪
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পত্র লিখন
১। ‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. বিনিময় খ. যোগাযোগ
গ. চিহ্ন বা স্মারক ঘ. সংযোগ
সঠিক উত্তর: গ. চিহ্ন বা স্মারক
২। পত্রের সাধারণত কয়টি অংশ?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
সঠিক উত্তর: খ. ৬টি
৩। সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?
ক. ঐতিহাসিক খ. সামাজিক
গ. সাংস্কৃতিক ঘ. সাহিত্যিক
সঠিক উত্তর: ঘ. সাহিত্যিক
৪। লেনদেন, ক্রয়-বিক্রয় ইত্যাদি বিষয়ক পত্রকে কী বলে?
ক. ব্যবসা-সংক্রান্ত পত্র খ. লেনদেন-সংক্রান্ত পত্র
গ. চুক্তিপত্র ঘ. ক্রয়-বিক্রয়-সংক্রান্ত পত্র
সঠিক উত্তর: ক. ব্যবসা-সংক্রান্ত পত্র
৫। জমি বিক্রি করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে লিখিত চুক্তি হয়, তার নাম কী?
ক. জমি বিক্রয়নামা খ. রেজিস্ট্রি দলিল গ. বায়নানামা ঘ. অগ্রিম বায়না চুক্তি
সঠিক উত্তর: গ. বায়নানামা
৬। পত্রের কোন অংশকে মূল অংশ বলা হয়?
ক. সম্বোধন খ. পত্রগর্ভ গ. ঠিকানা ঘ. শিরোনাম
সঠিক উত্তর: খ. পত্রগর্ভ
৭। সাধারণত পত্রের দুটি অংশ থাকে—এগুলো কী?
ক. প্রেরক ও প্রাপকের ঠিকানা খ. শিরোনাম ও পত্রগর্ভ গ. লেখকের স্বাক্ষর ও নাম ঘ. প্রেরকের ঠিকানা ও শিরোনাম
সঠিক উত্তর: খ. শিরোনাম ও পত্রগর্ভ
৮। চাকরির জন্য যে পত্র লিখতে হয়, তাকে কী বলে?
ক. ব্যক্তিগত পত্র খ. সরকারি পত্র
গ. আবেদনপত্র ঘ. ব্যবসায়িক পত্র
সঠিক উত্তর: গ. আবেদনপত্র
৯। কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেওয়া হয়, তাকে কী বলে?
ক. বিদায়পত্র খ. মানপত্র
গ. শ্রদ্ধাঞ্জলি ঘ. সম্মানপত্র
সঠিক উত্তর: খ. মানপত্র
১০। সাক্ষীর স্বাক্ষর থাকা প্রয়োজন কোন পত্রে?
ক. নিমন্ত্রণপত্রে খ. চুক্তিপত্রে
গ. মানপত্রে ঘ. স্মারকলিপিতে
সঠিক উত্তর: খ. চুক্তিপত্রে
১১। পত্রের প্রধান অংশ কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
সঠিক উত্তর: ক. দুটি।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল