বাঁশের তৈরি পরিবেশবান্ধব ‘বোগোব্রাশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের দুজন নকশাবিদ বাঁশ ব্যবহার করে পরিবেশবান্ধব টুথব্রাশ তৈরি করেছেন। হিদার ও জন ম্যাকডুগাল নামের এ দুই নকশাবিদের তৈরি টুথব্রাশের নাম ‘বোগোব্রাশ’।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগে প্রকাশিত প্রতিবেদনে এ টুথব্রাশের তথ্য জানানো হয়েছে।সাধারণ নকশার এ টুথব্রাশ তৈরিতে বাঁশের পাশাপাশি সহজেই পচনশীল নাইলন ব্যবহার করা হয়েছে। ব্রাশের উপযোগিতা শেষ হলে বোগোব্রাশ মাটির নিচে পুঁতে রাখলে সহজেই তা মাটিতে মিশে যাবে।এ টুথব্রাশ বর্তমানে অনলাইনে আগাম অর্ডার দেওয়া যাচ্ছে। ২০১৩ সালে বাজারে আসবে পরিবেশবান্ধব টুথব্রাশ বোগোব্রাশ।