বাংlish ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটে পড়ে গাড়ি Back করি পেছনে
ট্রাফিক পুলিশ ওই, কার কথা কে শোনে?
সময়কে Time-মতো কেউ ঠিক মানে না
Chance-এ সুযোগ নেয়া অনেকেই জানে না।
মুখের Face-টা খুব সুন্দর যার
জয় জয় সবখানে, হয় জয় তার।
বারবার Repeat-এ হয়ে যাবে কাজ
তোমার বসকে যদি দাও ঠিক ভাঁজ।
শতকরা Hundred Percentখাঁটি—
শুনেও আমার কথা করলে না রা-টি।
ভুল করেMistakeকেউ যদি করে
জীবনের Life-টা ঠিক যাবে মরে,
আবার Againযদি ওই দিকে যান
Supposeধরেন কেউ হেরোইন খান।
Juniorছোট ভাই গান করে ভালো
ভালো নয় নীল রং Light-এর আলো।
Friend-এর একদম প্রিয় বন্ধুসে
Sweetমিষ্টি দেখে থাকে না তো হুঁশে।
বাংলা ও ইংরেজি খিচুড়ির মতো
Habit-টা অভ্যাসে হয় পরিণত।