বাংলা
দেখে এলাম নায়াগ্রা
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে ভ্রমণকাহিনি ‘দেখে এলাম নায়াগ্রা’।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো:
ক. তখন আমিও পড়েছি — জলপ্রপাতের কথা।
খ. জলপ্রপাত দেখার — একবার হয়েছিল।
গ. একদিন — সঙ্গে গল্পের মজলিশে কথা উঠল।
ঘ. বাসে চেপে গেলে নিজের ইচ্ছেমতো — থামা যায় না।
ঙ. বিশ্ব ভূমণ্ডল বড়ই —।
উত্তর: ক. তখন আমিও পড়েছি নায়গ্রা জলপ্রপাতের কথা।
খ. জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার হয়েছিল।
গ. একদিন বন্ধুবান্ধবের সঙ্গে গল্পের মজলিশে কথা উঠল।
ঘ. বাসে চেপে গেলে নিজের ইচ্ছেমতো যেখানে-সেখানে থামা যায় না।
ঙ. বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র।
প্রশ্ন: জলপ্রপাতের কথা কোথায় পড়েছ? জলপ্রপাত কী?
উত্তর: আমাদের পাঠ্য ‘আমার বাংলা বই’য়ে অন্তর্ভুক্ত ‘দেখে এলাম নায়াগ্রা’ শীর্ষক ভ্রমণকাহিনিতে জলপ্রপাতের কথা পড়েছি। পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জল পড়াকে বলা হয় জলপ্রপাত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা