বাংলা
ঘাসফুল
প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে জ্যোতিরিন্দ্র মিত্র রচিত কবিতা ‘ঘাসফুল’। এসো তাহলে প্রশ্নোত্তর নেওয়া যাক।
প্রশ্ন: কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
রূপকথা নীল আকাশের বাঁশি
ধরার বুকের স্নেহ-কণাগুলি
গুণী আর ফুলি শান্ত বাতাসে
ঘাস হয়ে ফুটে ওঠে।
যখন তারারা ফোটে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
উত্তর: ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: কিরণ, ধরা, তারারা, ফোটে, স্নেহ
উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ
কিরণ আলো
ধরা পৃথিবী
তারারা আকাশের তারকারাজি
ফোটে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে
স্নেহ মায়া, সোহাগ, আদর
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল