বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’। এসো তাহলে গতকাল প্রকাশিত প্রশ্নের উত্তর দিয়ে আজকের পাঠ শুরু করা যাক।

n উপযুক্ত শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো।

উত্তর:

ক. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্না মিয়া।

খ. বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল নূর মোহাম্মদ শেখের নিথর দেহ।

গ. রউফ ১৯৪৩ সালের ১ মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ঘ. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালি গ্রামে।

ঙ. লাখো প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি।

n বিপরীত শব্দ লেখো।

দুরন্ত, অসীম, স্বাধীনতা, সুনাম, বীর, জয়, জীবন।

উত্তর:

প্রদত্ত শব্দ              বিপরীত শব্দ

দুরন্ত                  শান্ত

অসীম                 সসীম

স্বাধীনতা              পরাধীনতা

বীর                   ভীরু

সুনাম                 দুর্নাম

জয়                   পরাজয়

জীবন                 মরণ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল