বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার রূপ  অংশ-১২
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা
১২. তিরিশ সেকেন্ডের মধ্যে শেরপারা ব্যাগটা মেরামত করিয়া ফেলিলেন আর প্রাণে বাঁচিয়া যান মুসা।
উত্তর: তিরিশ সেকেন্ডের মধ্যে শেরপারা ব্যাগটা মেরামত করে ফেললেন আর প্রাণে বেঁচে যান মুসা।
১৩. বুঝাইয়া দিয়াছেন বাঙালি এক সাহসী জাতি, বীরের জাতি, অজানাকে সে জয় করিতে পারে।
উত্তর: বুঝিয়ে দিয়েছেন বাঙালি এক সাহসী জাতি, বীরের জাতি, অজানাকে সে জয় করতে পারে।

রৌদ্র লেখে জয়
১. মারিল মানুষ কত।
উত্তর: মারল মানুষ কত।
২. পুড়িল শহর পুড়িল শ্যামল।
উত্তর: পুড়ল শহর পুড়ল শ্যামল।
৩. তাহাদের কথা দেশের মানুষ কখনো ভুলিবে না।
উত্তর: তাহাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।
৪. মা হইয়া যায় দেশের মাটি।
উত্তর: মা হয়ে যায় দেশের মাটি।

অপেক্ষা
১. লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাইব।
উত্তর: লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাব।
২. জসীম কিছু বলার আগেই শুনিতে পায় বাইরে হইচই।
উত্তর: জসীম কিছু বলার আগেই শুনতে পায় বাইরে হইচই।
৩. লোকজন গোল হয়ে বসে বিবিসির খবর শুনিতেছে।
উত্তর: লোকজন গোল হয়ে বসে বিবিসির খবর শুনছে।
৪. কয়েক দিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনিয়াছিল।
উত্তর: কয়েক দিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিল।
৫. আমাদের সবাইকে যুদ্ধ করিতে হবে।
উত্তর: আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে।
৬. রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকিবে।
উত্তর: রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে।
৭. তোমরা যুদ্ধ করিবে?
উত্তর: তোমরা যুদ্ধ করবে?
৮. তোমরা আবার আসিবে তো?
উত্তর: তোমরা আবার আসবে তো?
৯. ঘোরতর যুদ্ধ চলিতেছে চারদিকে।
উত্তর: ঘোরতর যুদ্ধ চলছে চারদিকে।
১০. রাইফেল দুটো ওরা কোলে নিয়ে বসিয়া থাকে।
উত্তর: রাইফেল দুটো ওরা কোলে নিয়ে বসে থাকে।
১১. আশ্বিনের শিউলি ফুটিবার দিন শুরু হইয়াছে।
উত্তর: আশ্বিনের শিউলি ফোটার দিন শুরু হয়েছে।
১২. রুমা-রুবা কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া যায় ।
উত্তর: রুমা-রুবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়।
১৩. রক্তে ভাসিয়া যায় মাটি।
উত্তর: রক্তে ভেসে যায় মাটি।
১৪. ভাত খেয়েই চলিয়া যাব।
উত্তর: ভাত খেয়েই চলে যাব।
১৫. রাতের অন্ধকারে আবার চলিয়া যায়।
উত্তর: রাতের অন্ধকারে আবার চলে যায়।