পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
কম্পিউটার হলো একধরনের যন্ত্র। এর কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। তুমি যখনই চাইবে, যন্ত্রটি সেই নির্দিষ্ট কাজ করে দেবে। এখন দেখা যাক, কম্পিউটার কী কী ধরনের কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল হিসাব বা গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পটু। কম্পিউটার দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়। এমন অনেক গাণিতিক হিসাব আছে, যেগুলো করতে শত শত গণিতজ্ঞের অনেক সময় লেগে যেতে পারে। কম্পিউটার সেই হিসাব করে দিতে পারে কয়েক মুহূর্তে। আজকাল ছোট-বড় ব্যবসা-প্রতিষ্ঠান ও ব্যাংকের টাকাপয়সার হিসাব রাখছে কম্পিউটার। আধুনিককালে ছাপার কাজে কম্পিউটার বিরাট ও অভাবনীয় পরিবর্তন এনেছে। ছবি আঁকা, কার্টুন ও চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার অসাধারণ অবদান রাখছে। আজকাল লেখাপড়া শেখার কাজে সহায়তা করছে কম্পিউটার। সেসব পাঠে ছবির সঙ্গে থাকছে কথা ও সংগীত। ফলে কম্পিউটারের সাহায্যে লেখাপড়া হয়ে উঠছে অনেক আকর্ষণীয়। এ ছাড়া ঘরের তাপমাত্রা ঠিক রাখা, কলকারখানার উত্পাদন, ট্রাফিক সংকেত ব্যবস্থাপনা কিংবা মহাকাশযানের গতিবিধি নিয়ন্ত্রণে কম্পিউটার পালন করছে অভাবনীয় ভূমিকা।
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৫=৫
১) প্রদত্ত অনুচ্ছেদটির মূল বিষয় হচ্ছে—
ক. বিজ্ঞানের আবিষ্কার
খ. আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা
গ. কম্পিউটার ঘ. বিজ্ঞানের বিস্ময়
২) একসময় কম্পিউটার ছিল—
ক. খেলার সামগ্রী খ. হিসাব বা গণনার যন্ত্র
গ. ছবি দেখার যন্ত্র ঘ. খবর আদান-প্রদানের যন্ত্র
৩) ‘গণতিজ্ঞ’ শব্দটির ‘জ্ঞ’ যুক্তবর্ণটিতে আছে—
ক. জ+ঞ খ. ঞ+জ গ. ঞ+চ ঘ. ঞ+ঝ
৪) কম্পিউটার এখন জনপ্রিয়। কারণ এটি—
ক. সহজে বহন করা যায়
খ. হিসাব করা যায় খুব সহজে
গ. হাজার কাজে পটু ঘ. গেমস খেলা যায়
৫) তুমি যখনই চাইবে, তোমার সেই নির্দিষ্ট কাজটি করে দেবে—
ক. বাবা খ. মা গ. শিক্ষক ঘ. কম্পিউটার
২. নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো: ১৫=৫
শব্দ শব্দার্থ
নির্দিষ্ট স্থান নির্ধারিত জায়গা
ধরন রকম
দ্রুত তাড়াতাড়ি
নির্ভুল সঠিক বা ত্রুটিহীন
অভাবনীয় ভাবা যায় না, এমন
গণিতজ্ঞ গণিত ভালো জানেনএমন।
ক. প্রশ্নের উত্তর — হওয়া উচিত।
খ. কম্পিউটার নানা — কাজে ব্যবহূত হয়।
গ. ময়লা-আবর্জনা — ফেলতে হয়।
ঘ. লোকটা — হেঁটে চোখের আড়ালে চলে গেল।
ঙ. পরীক্ষায় আতিক — সাফল্য অর্জন করেছে।
৩. নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো এবং গঠিত শব্দ দিয়ে বাক্য গঠন করো।
ম্প, ষ্ট, চ্চ, ম্ভ, ঙ্ক
৪. প্রশ্নগুলোর উত্তর দাও: ৫২=১০
ক) কম্পিউটার কী? কম্পিউটারের চারটি কাজ লেখো।
খ) আধুনিককালে কম্পিউটারের পাঁচটি অবদান উল্লেখ করো।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬, ৭ ও ৮ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই, সবই দরকার। এখন বাংলাদেশে শকুন প্রায় দেখাই যায় না। শকুনকে কেউ সুন্দর পাখি বলে না। তার স্বভাব-আচার-আচরণ ও খারাপ—যাবতীয় অখাদ্যকে সে তার খাদ্য হিসেবে বিবেচনা করে, শকুন কেউ পোষে না। অথচ শকুন ক্রমেই নিশ্চিহ্ন হচ্ছে বলে গবেষকেরা খুবই চিন্তিত ও বিমর্ষ। তাঁরা বলছেন, মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারদিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। ফলে শকুন সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না।
৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৫=৫
১) কোন পাখিটি বাংলাদেশে এখন প্রায় দেখাই যায় না?
ক. বক খ. মাছরাঙা গ. চিল ঘ. শকুন
২) সবচেয়ে সুন্দর পাখি কোনটি?
ক. পায়রা খ. শকুন গ. ময়ূর ঘ. ঘুঘু
৩) কোনটি শকুনের খাদ্য?
ক. সামুদ্রিক মাছ খ. গাজর
গ. পেয়ারা ঘ. আবর্জনা
৪) শকুন নিশ্চিহ্ন হচ্ছে বলে কারা খুবই চিন্তিত?
ক. চিকিত্সকেরা খ. গবেষকেরা
গ. বিজ্ঞানীরা ঘ. শিকারিরা
৫) কোন পাখিটি কেউ পোষে না?
ক. শকুন খ. ময়না গ. টিয়া খ. পায়রা
৬. প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: ২৫=১০
ক) শকুন কীভাবে মানুষের উপকার করে?
খ) গবেষকেরা কেন চিন্তিত ও বিমর্ষ?
গ) কোন পাখিকে কেউ সুন্দর পাখি বলে না? কেন?
ঘ) ‘পৃথিবীতে কোনো অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই’—বুঝিয়ে লেখো।
ঙ) শকুন সম্পর্কে গবেষকেরা কী বলেছেন?
৭. প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লেখো।
৮. প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো:
বৃক্ষ, নিশ্চিহ্ন, গবেষক, বিমর্ষ, অখাদ্য।
৯. নিচের বাক্যগুলোর প্রদত্ত ভুল শব্দটি শুদ্ধ করে লেখো: ৫
ক) সুস্বাস্তই জীবনের অমূল্য সম্পদ।
খ) স্কুলের যত্রতত্র থুতু ফেলা নিষেদ।
গ) মেঠোপথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্থা আলো করে রেখেছে।
ঘ) আকাঙ্খা থাকলে মানুষ উন্নতি করতে পারে।
ঙ) নিম্নচাপ সৃষ্টি হলে আবহাওয়া পর্য্যবেক্ষন করতে হয়।
১০. ‘বিরাম চিহ্ন’ বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো: ৫
রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনছেন তো
১১. নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো: ১৫=৫
ক) বাগানের ফুলগুলো দেখিতে অপূর্ব লাগছে।
খ) শ্রমিক দল সারা দিন পরিশ্রম করিতেছে।
গ) মিষ্টির দোকানে ভন ভন করে মাছি ঘুরিতেছে।
ঘ) বিড়াল ইঁদুরের পেছনে ছুটিতেছে।
ঙ) মানুষ তখন একটু একটু করে সভ্য হইতেছে।
১২. নিচে দাগ দেওয়া বাক্যগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখো: ১৫ = ৫
ক) তামিম অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছেলে।
খ) ফুটবল খেলায় জয় হবে আগেই বলা যায় না।
গ) এই পাড়ার অনেকেই শফিকের অচেনা।
ঘ) এ জগত্ সংসারে সকলেই সুখী মানুষ নয়।
ঙ) কাল আমাদের ক্লাস পুরাতন ভবনেই হবে।
১৩. কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো: ৬
(ক) শরত্কাল যে নির্জনে/তটের চারি পাশে,
নদীর বালুচর,/যেথায় ফুটে কাশ,
আমি ভালোবাসি আমার/চকাচকির ঘর।
(খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ, তা লেখো। ১
(গ) কবিতাটির কবির নাম কী? ১
(ঘ) নদীর বালুচরে কী ঘটে? ২
১৪. তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি চিঠি লেখো। ৫
১৫. বিদ্যালয় গ্রন্থাগার থেকে বই নেওয়ার জন্য ফরমটি পূরণ করো: ৫
(ক) শিক্ষার্থীর নাম:.................................
(খ) শ্রেণী:............... রোল নং:................
(গ) বর্তমান ঠিকানা:
গ্রাম/সড়ক নং............ ডাকঘর /মহল্লা...........
উপজেলা.....................জেলা...................
(ঘ) বইয়ের নাম:..........লেখকের নাম..........
(ঙ) বই গ্রহণের তারিখ..... ফেরতের তারিখ....
.................. ..................
শ্রেণী শিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
১৬. নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখো: ১০
(ক) আমাদের দেশ (ভূমিকা, অবস্থান ও আয়তন, ঋতুবৈচিত্র্য, ধর্ম, ভাষাবৈচিত্র, উত্সব, উপসংহার)
(খ) আমার প্রিয় খেলা (ভূমিকা, খেলার নিয়ম, উপকারিতা, অপকারিতা, উপসংহার)
(গ) আমার প্রিয় ফুল (ভূমিকা, প্রাপ্তিস্থান, গঠনবৈচিত্র্য, সৌন্দর্য, উপসংহার)
(ঘ) বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ (ভূমিকা, জন্ম ও শৈশব, কর্মজীবন, মুক্তিযুদ্ধে অবদান, উপসংহার)
# মডেল টেস্ট তৈরি করেছেন: দীদার চৌধুরী