বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকনমালা আর কাঞ্চনমালা 

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করা হলো।

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।

আকুল, সর্বাঙ্গে, ফরমাশ, ঘোর,

ফুরসত, দম্ভ, রক্ষী

উত্তর:

প্রদত্ত শব্দ         সমার্থক শব্দ

আকুল         চঞ্চল, অস্থির

সর্বাঙ্গে         সারা শরীরে আষ্টেপৃষ্ঠে

ফরমাশ         হুকুম, আদেশ

ঘোর         অত্যন্ত, অনেক বেশি, গভীর

ফুরসত         অবসর, অবকাশ, ছুটি

দম্ভ         গর্ব, অহংকার

রক্ষী          প্রহরী, সেনা

প্রশ্ন: এককথায় প্রকাশ করো।

সারা শরীরে, ঘাড়ের ওপর থেকে মাথা, খেতে ভালো লাগে এমন, খেতে মজা নয় এমন, আবর্জনা ফেলার জায়গা, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি, মমতা আছে যে নারীর, হাতে পরার গয়না, যেখানে রাজার হাতি রাখা হয়, রাজার ধন যেখানে থাকে, একের সঙ্গে অন্যের।

উত্তর:

সারা শরীরে            সর্বাঙ্গে

ঘাড়ের ওপর থেকে মাথা            গর্দান

খেতে ভালো লাগে এমন            স্বাদ

খেতে মজা নয় এমন            বিস্বাদ

আবর্জনা ফেলার জায়গা            আঁস্তাকুড়

যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি            টনটন

মমতা আছে যে নারীর            মায়াবতী

হাতে পরার গয়না            কাঁকন

যেখানে রাজার হাতি রাখা হয়            হাতিশালা

রাজার ধন যেখানে থাকে            রাজকোষ

একের সঙ্গে অন্যের            পরস্পর

প্রশ্ন: ছোটবেলায় রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশির সুর শুনত?

উত্তর: রাখাল ছেলে আর রাজপুত্র দুই বন্ধু। তারা একে অন্যকে খুব ভালোবাসে। রাখাল ছেলে মাঠে গরু চরায়। রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল ওই গাছতলায় আসে। বাঁশি বাজায়। রাজপুত্র সেই গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশির সুর শুনত।

প্রশ্ন: রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না কেন?

উত্তর: রাজপুত্র বড় হয়ে রাজা হওয়ার পর রাখাল বন্ধুকে ভুলে যায়। ভুলে যায় প্রতিজ্ঞার কথাও। কিন্তু রাখাল বন্ধুর খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। মন খারাপ হয় বন্ধুর জন্য। শেষে একদিন নগরে চলেই আসে রাখাল বন্ধু তার বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু গরিব বলে রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না।

দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল