বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা : মাসুক হেলাল
আকা : মাসুক হেলাল

কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করা হলো।
প্রশ্ন: রাজপুত্র তার বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: রাজপুত্র তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল যে বড় হয়ে সে যখন রাজা হবে, তখন রাখালকে তার মন্ত্রী বানাবে।
প্রশ্ন: রাজার শরীর কখন সুচবেঁধা হয়ে যায়?
উত্তর: রাজার দেখা না পেয়ে রাজপ্রাসাদের সদর দরজা থেকে মনে কষ্ট নিয়ে দুঃখী রাখাল ফিরে যায়। যখন ভোরবেলা রাজার ঘুম ভাঙে, তখনি দেখা যায় সেই সর্বনাশা ঘটনা। রাজা কিছুতেই চোখ খুলতে পারে না। সবাই এসে দেখল, রাজার শরীর ভরে গেঁথে আছে সুচ আর সুচ। রাজা বুঝতে পারে। মনে পড়ে তার প্রতিজ্ঞার কথা। কাজেই বলা যায়, প্রতিজ্ঞাভঙ্গের অপরাধেই রাজার শরীর সুচ বিঁধে যায়।
প্রশ্ন: কাঁকনমালা কে? কেন তার এমন নাম?
উত্তর: কাঁকনমালা একজন দাসী। রানি কাঞ্চনমালা নদীর ঘাটে একটি মেয়ের দেখা পায়। মেয়েটি তাকে বলে, রানির যদি দরকার হয়, তবে সে দাসী হবে। রাজার শরীর থেকে সুচ খোলার জন্য এমন একজন দরকার ছিল কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেয় রানি। কিন্তু সে সময় রানির সঙ্গে টাকাকড়ি না থাকায় হাতের সোনার কাঁকন দিয়েই ওই মেয়েটিকে দাসী হিসেবে কিনতে হয়। কাঁকন দিয়ে কেনা হয়েছে বলেই তার নাম—‘কাঁকনমালা’।
প্রশ্ন: কাঞ্চনমালা কোথায় অচেনা মানুষের দেখা পায়?
উত্তর: একদিন নকল রানি কাঞ্চনমালাকে একরাশ কাপড় ধুতে নদীর ঘাটে পাঠায়। মাথায় কাপড়ের বোঝা দিয়ে দুঃখিনী কাঞ্চনমালা চোখের জলে বুক ভাসিয়ে নদীর ঘাটের দিকে এগোতে থাকে। এমন সময় বনের পাশের গাছতলায় কাঞ্চনমালা এক অচেনা মানুষের দেখা পায়।


সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল