বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকনমালা আর কাঞ্চনমালা

আঁকাঃ মাসুক হেলাল
আঁকাঃ মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ভুল শব্দটি শুদ্ধ করে লেখো।
(ক) মনের হাহাকার মনে চেপে দুঃখ ভোঘ করতে শুরু করে রাজা।
(খ) নকল রানি কাঁকনমালার সে কী দম্ব!
(গ) দুঃখিনী কাঞ্চনমালা আস্তাকুঁড়ে বসে মাছ কাটে।
(ঘ) সূচবেদা রাজার শরীর ব্যথায় টনটন করত দিন-রাত।
(ঙ) রাখাল বন্দুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।
(চ) শীতের সকালে সূর্য্য উঠলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে।

উত্তর:
(ক) মনের হাহাকার মনে চেপে দুঃখ ভোগ করতে শুরু করে রাজা।
(খ) নকল রানি কাঁকনমালার সে কী দম্ভ!
(গ) দুঃখিনী কাঞ্চনমালা আঁস্তাকুড়ে বসে মাছ কাটে।
(ঘ) সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করত।
(ঙ) রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।
(চ) শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে।

প্রশ্ন: বিপরীত শব্দ লেখো:

সুখ, নির্দয়, মায়া, কান্না, চেনা, অসুন্দর,
স্বাদ, কষ্ট, নকল।

উত্তর:
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সুখ দুঃখ
নির্দয় সদয়, দয়ালু
মায়া নির্মম
কান্না হাসি
চেনা অচেনা অসুন্দর সুন্দর
স্বাদ বিস্বাদ
কষ্ট আরাম
নকল আসল।


প্রশ্ন: বাক্য রচনা করো:
নিঝুম, সুখ, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন।

উত্তর:
নিঝুম — নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়।
সুখ — বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়।
রাজপুত্র — রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে বাঁশির সুর শোনে।
প্রতিজ্ঞা — প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়।
টনটন — সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করে।
ময়ূর — ময়ূর দেখতে খুব সুন্দর।
পদ্মলতা — কাঞ্চনমালা উঠানে পদ্মলতা আঁকেন।
চিনচিন—রাজার সুচবেঁধা শরীর চিনচিন করে জ্বলে।


প্রশ্ন: যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো:
মা, ক্ব, ণ্ড, ণ্ট, ঞ্চ

উত্তর: যুক্তবর্ণ শব্দ
হ্ম ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া
ক্ব পরিপক্ব, ক্বচিৎ
ণ্ড গণ্ডি, পাষণ্ড
ণ্ট ঘণ্টা, কণ্টক
ঞ্চ পঞ্চম, সঞ্চয়।

সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা