বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অবাক জলপান 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের সুকুমার রায় রচিত নাটিকা ‘অবাক জলপান’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
‘অবাক জলপান’ নাটিকার মূলভাব: ভীষণ তৃষ্ণার্ত একটি লোক পানির তেষ্টায় নানাজনের কাছে গিয়ে জল চাইছে। কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না। বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করল।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: গেরস্ত, বরকন্দাজ, তেষ্টা, রুক্ষমূর্তি, আকাঙ্ক্ষা, খাটিয়া, এক্সপেরিমেন্ট।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
গেরস্ত গৃহস্থ, সংসারি লোক।
বরকন্দাজ পাহারাদার
তেষ্টা তৃষ্ণা, পিপাসা
রুক্ষমূর্তি দেখে ভয় লাগে এ রকম শুকনো চেহারা
আকাঙ্ক্ষা ইচ্ছা, আগ্রহ
খাটিয়া কাঠের তৈরি খাট
এক্সপেরিমেন্ট পরীক্ষা-নিরীক্ষা
প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ভুল শব্দটি শুদ্ধ করে লেখো।
ক) গৃহস্ত লোকের অনেক রকম কাজ থাকে।
খ) জমিদার বাড়িতে বড়কঞ্চাজ থাকে।
গ) তেষ্ঠায় যেন ছাতি ফেটে যাচ্ছে।
ঘ) ফকিরের রূক্ষমুর্তি দেখেও মানুষ তার সেবা করে।
ঙ) আকাঙ্খা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।
উত্তর: ক) গৃহস্থ লোকের অনেক রকম কাজ থাকে।
খ) জমিদার বাড়িতে বরকন্দাজ থাকে।
গ) তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে।
ঘ) ফকিরের রুক্ষমূর্তি দেখেও মানুষ তার সেবা করে।
ঙ) আকাঙ্ক্ষা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।
প্রশ্ন: বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।
তাহলে বাপু তোমার গাঁয়ে বসে জল খেলেই পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কী ছিল যা হয় একটু হলেই হলো ও আবার কী রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কী
উত্তর: তাহলে বাপু তোমার গাঁয়ে বসে জল খেলেই পারতে? পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কী ছিল? ‘যা হয় একটু হলেই হলো’ ও আবার কী রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কী?
প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।
ক) লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলিতে হয়।
খ) সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসিতেছি।
গ) আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হইয়াছে।
ঘ) দুপুর রোদে দরজা এঁকে সবাই ঘুমাইতেছে।
ঙ) আকাঙ্ক্ষা থাকিলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।
উত্তর: ক) লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়।
খ) সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি।
গ) আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে।
ঘ) দুপুর রোদে দরজা এঁকে সবাই ঘুমাচ্ছে।
ঙ) আকাঙ্ক্ষা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।
প্রশ্ন: ‘বোবা জল’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘বোবা জল’ বলতে ‘পরিশ্রুত জল’কে বোঝায়। ইংরেজিতে এই জলকে বলা হয় ‘ডিস্টিল ওয়াটার’। এই জল বিশেষ কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি। বোবা জল প্রাকৃতিক জলের চেয়ে আলাদা। এই জলে কোনো স্বাদ নেই।
প্রশ্ন: ‘জলাতঙ্ক’ কাকে বলে? এই রোগ কেমন করে হয়?
উত্তর: যে রোগ হলে রোগী প্রচণ্ড পিপাসা পেলেও জল পান করতে পারে না, জল পান করতে গেলে গলায় খিঁচ ধরে যায়। রোগী তাই ভয়ে জল পান করতে চায় না। জলকে ভয় পাওয়া এ ধরনের রোগকে ‘জলাতঙ্ক’ বলে। ডাক্তারি পরিভাষায় এই রোগকে বলে হাইড্রোফোবিয়া। জলাতঙ্কের জীবাণুবাহী কুকুর থেকে এই রোগ ছড়ায়। জীবাণুবাহী কুকুর কামড় দিলে কিংবা আঁচড় দিলে এই রোগ হয়। কাজেই আমাদের সব সময় কুকুর থেকে সাবধান থাকা উচিত।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা