
দেখে এলাম নায়াগ্রা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ভ্রমণকাহিনি ‘দেখে এলাম নায়াগ্রা’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বাক্যগুলোর প্রদত্ত ভুল শব্দটি শুদ্ধ করে লেখো:
ক. আমরা ধ্রুতগতিতে হাঁটতে পারি।
খ. হোছট খেলে পতন ঠেকানো দায়।
গ. কাণ্ডজ্ঞান থাকলে কেউ এত বড় ভূল করে না।
ঘ. নদীর জল পবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
ঙ. পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা গব্বর বলি।
উত্তর: ক. আমরা দ্রুতগতিতে হাঁটতে পারি।
খ. হোঁচট খেলে পতন ঠেকানো দায়।
গ. কাণ্ডজ্ঞান থাকলে কেউ এত বড় ভুল করে না।
ঘ. নদীর জল প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
ঙ. পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা গহ্বর বলি।
প্রশ্ন: বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো:
ক. আমার একবার জলপ্রপাত দেখার সৌভাগ্য হইয়াছিল।
খ. এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসিলাম।
গ. শাঁ শাঁ করে গাড়ি ছুটিতে লাগল।
ঘ. উপর থেকে নিচে জল পতনের ব্যাপার দু’জায়গাতেই ঘটিয়াছে।
ঙ. পানিটা ফাটলের মধ্যে পড়ে যাইতেছে কোথায়?
উত্তর:
ক. আমার একবার জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়েছিল।
খ. এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম।
গ. শাঁ শাঁ করে গাড়ি ছুটতে লাগল।
ঘ. উপর থেকে নিচে জল পতনের ব্যাপার দু’জায়গাতেই ঘটেছে।
ঙ. পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়?
প্রশ্ন: বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো:
এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়াগ্রা চলো নায়াগ্রা আহ্ দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে
উত্তর: এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা। আহ্, দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে!
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল