বাংলা
দেখে এলাম নায়াগ্রা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ভ্রমণকাহিনি ‘দেখে এলাম নায়াগ্রা’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
ক. তখন আমিও পড়েছি — জলপ্রপাতের কথা।
খ. জলপ্রপাত দেখার — একবার হয়েছিল।
গ. একদিন — সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল।
ঘ. বাসে চেপে গেলে নিজের ইচ্ছেমতো — থামা যায় না
ঙ. বিশ্ব-ভূমণ্ডল বড়ই —।
উত্তর: ক. তখন আমিও পড়েছি নায়াগ্রা জলপ্রপাতের কথা।
খ. জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার হয়েছিল।
গ. একদিন বন্ধুবান্ধবের সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল।
ঘ. বাসে চেপে গেলে নিজের ইচ্ছেমতো যেখানে সেখানে থামা যায় না
ঙ. বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র।
প্রশ্ন: প্রদত্ত যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো।
স্থ, ন্ন, হ্ব, ম্ভ, স্ম, শ্ব, ণ্ড, ন্ধ, চ্ছ, স্ত, ন্ট
উত্তর:
যুক্তবর্ণ গঠিত শব্দ যুক্তবর্ণ গঠিত শব্দ
স্থ অবস্থিত ন্ন ভিন্ন
হ্ব গহ্বর ম্ভ সম্ভব
স্ম বিস্ময় শ্ব বিশ্ব
ণ্ড ভূমণ্ডল ন্ধু বন্ধু
চ্ছ স্বচ্ছ ন্ট টরেন্টো।
স্ত রাস্তা।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল