বাংলা
বীরের রক্তে প্রতিষ্ঠিতদেশn
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।
n প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন বসাও।
দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা-মায়ের একামাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তাঁর প্রবল অনুরাগ কিন্তু ওই কিশোর বয়সে হঠাৎ করে তাঁর বাবা-মা মারা গেলেন বদলে গেল তাঁর জীবন যোগ দিলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে।
উত্তর: দুরন্ত এক কিশোর। নাম নূর মোহাম্মদ শেখ। বাবা-মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তাঁর প্রবল অনুরাগ। কিন্তু ওই কিশোর বয়সে হঠাৎ করে তাঁর বাবা-মা মারা গেলেন। বদলে গেল তাঁর জীবন। যোগ দিলেন ইপিআর, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে।
n প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।
ক. অন্যান্য বাঙালির মতো নূর মোহাম্মদও মুক্তিযুদ্ধে যোগ দিয়াছিলেন।
খ. রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তাহারা তাহাদের ঘিরিয়া ফেলিল।
গ. নূর মোহাম্মদ তাহাকে এক হাত দিয়ে কাঁধে তুলিয়া নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাইতে থাকিলেন।
ঘ. কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করিতে থাকিলেন।
ঙ. গোলার আঘাতে চূর্ণবিচূর্ণ হইয়া গেল তাঁহার পা।
চ. তিনি বুঝিতে পারিলেন মৃত্যু আসন্ন।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল:n:
styl|� ot�w�p0pt;mso-bidi-font-size: 9.0pt;font-family:"Times New Roman";mso-bidi-font-family:SolaimanLipi'> Noun বা Pronoun এর পরিমাণ নির্দেশ করে তাকেAdjective of Quantity বলে। যেমন—
He has much money.
A little learning is a dangerous thing.
Give me some food.
উপরিউক্ত Sentence গুলোতে much, a little, some এ শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে এগুলো Quantitative Adjective এবং Adjective of quantity হবে।
3. Adjective of number or Numeral Adjective : যেসব Adjective Noun বা Pronoun -এর সংখ্যা বা পয়ার নির্দেশ করে তাদের Adjective of Number বা Numeral Adjective বলে। যেমন—
Raiyan has nice a book.
Rifat ate five mangoes.
Nusrat is the first girl in the class.
4. Numeral Adjective এর প্রকার ভেদ: Numeral Adjective চার প্রকার
(i) Cardinal Numeral Adjective
(ii) Indefinite Numeral Adjective
(iii) Multiplicative Numeral Adjective
(iv) Ordinal Numeral Adjective.
(i) Cardinal Numeral Adjective : যেসব Adjective দ্বারা Noun বা Pronoun -এর সংখ্যা নিদের্শিত হয় তাদের Cardinal Adjective বলে ।
যেমন- There are four cars here.
They have eight cows
We are fifty in numbers.
(ii) Indefinite Numeral Adjective: যে সকল Adjective Noun বা Pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না তাদের Indefinite Numeral Adjective বলে ।
যেমন- Some girls are walking.
A good number of students attended the class.
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল