বাংলা
দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।
বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
২৬. মুন্সী আবদুর রউফ কত তারিখে মারা যান?
ক. ৮ এপ্রিল ১৯৭১ সালে খ. ৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে
গ. ১০ ডিসেম্বর ১৯৭১ সালে ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে
উত্তর: ক. ৮ এপ্রিল ১৯৭১ সালে।
২৭. পাকিস্তানি নৌসেনারা কয়টি স্পিডবোট নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে?
ক. দুটি খ. পাঁচটি গ. সাতটি ঘ. নয়টি
উত্তর: গ. সাতটি।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
প্রশ্ন: কিশোর বয়সে কার বাবা-মা মারা যান?
উত্তর: কিশোর বয়সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বাবা-মা মারা যান।
প্রশ্ন: গোলাহাটি গ্রামে কতজন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন?
উত্তর: গোলাহাটি গ্রামে পাঁচজন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পাঁচজনের দলে আরেকজন যে অসীম সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কে?
উত্তর: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পাঁচজনের দলে আরেকজন যে অসীম সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি
নাননু মিয়া।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল