বাংলা উইকিপিডিয়ার সম্মিলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে সবচেয়ে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলা উইকিপিডিয়া মিট-আপ-১১। গতকাল শুক্রবার রাজধানীর উইকিমিডিয়া বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। অনুষ্ঠানে উইকিপিডিয়ায় নতুন ভুক্তি বাড়ানো, ভবিষ্যৎ উইকিমিডিয়ার কার্যক্রম, উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প সম্পর্কে কাজের ব্যাপারে আলোচনা করা হয়। এতে সম্প্রতি ভারতে উইকি সম্মেলনে অংশ নেওয়া উইকিমিডিয়া বাংলাদেশের নাসির খান নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার প্রশাসক রাগিব হাসান, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক তানভির রহমানসহ উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। —নুরুন্নবীহাছিব